দ্য ওয়াল ব্যুরো: মাদক ব্যবসায় কোনরকম সাহায্য করলেই মৃত্যুদণ্ড। নতুন মাদকবিরোধী আইনে এমনই কড়া হবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে এমনই জানিয়েছেন।
বাংলাদেশে গত কয়েকমাস ধরে মাদক পাচারকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও র্যাব। বেশ কয়েকজন পাচারকারী র্যাবের গুলিতে নিহত হয়েছে। প্রধানমন্ত্রী হাসিনা নিজে বলেছেন, গত ১৮ মে থেকে এখানে মাদকবিরোধী অভিযান চলছে। এর মধ্যে বিপুল পরিমাণে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ১৫ হাজার ৩৩টি মামলা দায়ের করে হয়েছে। গ্রেফতার হয়েছে ২০ হাজার ৭৬৭ জন। মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ প্ৰণয়ন করা হচ্ছে। মাদক ব্যবসায় যারা সাহায্য করে তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার প্রস্তাবকরা হবে।