Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? প্রশ্ন তুললেন আরজি কর হাসপাতালের একাংশ কর্মী

অভিযোগ, নিজের শাগরেদদের দিয়ে হাসপাতালের পুলিশ মর্গ থেকেও টাকা তুলতেন সন্দীপ ঘোষ।

সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন? প্রশ্ন তুললেন আরজি কর হাসপাতালের একাংশ কর্মী

সন্দীপ ঘোষ।

শেষ আপডেট: 22 September 2024 08:37

দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরেই সামনে এসেছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি। আদালতের নির্দেশে সেই ঘটনারও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উঠে আসছে একের পর এক বেনিয়মের অভিযোগ।

এ ব্যাপারে এবার সরব হলেন আরজি করের একাংশ সরকারি কর্মী। যাঁদেরকে সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষ আরজি করকে দুর্নীতির ঘাঁটি হিসেবে পরিণত করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়ে এবার রাজ্যের স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, আরজি কর হাসপাতালের বর্তমান অধ্যক্ষ এবং উপাধ্যাক্ষকে চিঠি দিলেন হাসপাতালের একাংশ কর্মী।


সেই সূত্রেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, নিজের শাগরেদদের দিয়ে হাসপাতালের পুলিশ মর্গ থেকেও টাকা তুলতেন সন্দীপ ঘোষ।

হাসপাতালের কর্মী বিক্রম কামতির অভিযোগ,  ‘‘প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলার কোনও উপায় ছিল না। প্রতিবাদ করলেই ট্রান্সফার করে দিত। সন্দীপ ঘোষ ঘনিষ্ট সহদেব চোধুরী এবং মণীশ মণ্ডলকে মাসে কুড়ি হাজার টাকা করে তোলা দিতে বাধ্য হত পুলিশ মর্গ।"

হাসপাতালের একাংশ কর্মীর বক্তব্য, সন্দীপ ঘোষ জেলে গেলেও তাঁর অনুগামীরা এখনও হাসপাতাল জুড়ে ছড়িয়ে রয়েছেন। দুর্নীতির সঙ্গে যুক্তদের অবিলম্বে চিহ্নিত করে কড়া পদক্ষেপ না করলে আরজি করকে দুর্নীতিমুক্ত করা যাবে না। 

প্রসঙ্গত, কদিন আগেই নবান্নের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ স্বাস্থ্য দফতরকে একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে নিরাপত্তা, সুরক্ষার পাশাপাশি দুর্নীতি রোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। 


```