কোচবিহার থেকে বাস ছাড়বে সকাল ৭.৪০ এবং দুপুর ২.৪০-এ। শিলিগুড়ি থেকে বাস ছাড়বে সকাল ৮.৫০ এবং বিকেল ৩.৫০-এ।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 June 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে (Cooch Behar-Siliguri route) চালু হল এসি বাস পরিষেবা (New AC bus service)। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) এই রুটে প্রতিদিন সকাল ও বিকালে দু'দফায় বাস চালাবে।
কোচবিহার থেকে বাস ছাড়বে সকাল ৭.৪০ এবং দুপুর ২.৪০-এ। শিলিগুড়ি থেকে বাস ছাড়বে সকাল ৮.৫০ এবং বিকেল ৩.৫০-এ।
যাত্রীদের সুবিধার্থে ভাড়ায় (fare discount) ১০০ টাকার ছাড় দিচ্ছে নিগম। ৩৫০ টাকার ভাড়া এখন পাওয়া যাবে মাত্র ২৫০ টাকায়। এই বিশেষ ছাড় ছ’মাস পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এই রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতেই নতুন এসি বাস পরিষেবা চালু করা হয়েছে। দু’টি এসি বাস প্রতিদিন নির্ধারিত সময়ে চলবে। ৪৫ আসনের এই বাসগুলিতে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই টিকিট কাটা যাবে।
এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে এসি বাস পরিষেবা চালু হলেও রক্ষণাবেক্ষণের সমস্যায় সেগুলি বন্ধ হয়ে যায়। তবে এবার যাত্রী চাহিদা এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখে কোচবিহার-শিলিগুড়ি রুটকে বেছে নেওয়া হয়েছে।