Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রেজিস্ট্রি বিয়েতে ‘ফেস রেকগনিশন বাধ্যতামূলক’, চালু হচ্ছে বায়োমেট্রিক

আধার তথ্য যাচাই করেই বায়োমেট্রিকের নিয়ম মানতে হবে।

রেজিস্ট্রি বিয়েতে ‘ফেস রেকগনিশন বাধ্যতামূলক’, চালু হচ্ছে বায়োমেট্রিক

শেষ আপডেট: 25 December 2023 08:44

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে। এই শীতেই বিয়ে করতে হলে মানতে হবে কিছু নিয়ম। এখন থেকে আঙুলের ছাপ শুধু বৈধ নয়। হবে ‘ফেস রেকগনিশন’, ‘রেটিনা রেকগনিশন’। আধার তথ্য যাচাই করেই বায়োমেট্রিকের নিয়ম মানতে হবে। রেজিস্ট্রি বিয়েতে গড়মিল এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

সম্প্রতি বায়োমেট্রিক আঙুলের ছাপ না মেলায় সম্প্রতি মধ্য কলকাতায় ম্যারেজ রেজিস্ট্রেশনের কার্যালয়ে তলব করা হয় কয়েকজন আবেদনকারীকে। সূত্রের খবর, কারচুপি ধরা পড়ে গেলেও প্রথমে তাঁরা কেউই সত্যিটা স্বীকার করতে চাননি। তখন ওই অফিসের কর্তারা আঙুলের ছাপের ফরেন্সিক পরীক্ষা করানোর প্রস্তাব দেন। মিথ্যা প্রমাণিত হলে আইনি পদক্ষেপ করার কথাও বলা হয়। ইদানীংকালে রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে অনেক ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কারচুপি বন্ধ করতে তাই বায়োমেট্রিক তথ্য যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?

 রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের সময় হবু দম্পতির যে কোনও একজনের বায়োমেট্রিক লাগবে। তাছাড়া বিয়েতে যে তিনজন সাক্ষী থাকবেন তাঁদেরও বায়োমেট্রিক দিতে হবে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বায়োমেট্রিক নেওয়ার মেশিন থাকবে।

আধার নম্বর যাচাই হলে তবেই বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা যাবে। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে একটি ওটিপি। সেই ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ ব্যবহার করে অনলাইনে বিয়ের রেজিস্ট্রির আবেদন জমা করা যাবে।

আঙুলের ছাপ দেওয়ার দরকার হবে না। রেজিস্ট্রির সময় ‘ই-সিগনেচার’ হিসেবে আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি চালু হবে ‘ফেস রেকগনিশন’ বা ‘রেটিনা রেকগনিশন’ পদ্ধতি।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের রেজিস্ট্রি হলে সমস্ত তথ্য এবং নথি সমেত আবেদন করতে হয় ৩০ দিন আগে। আর হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি হলে আবেদনের তারিখ থেকে সাত দিন মতো সময় লাগে। দুই ক্ষেত্রে রেজিস্ট্রারের বলে দেওয়া সময়ে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে।

এখন থেকে ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের শংসাপত্রে আঙুলের ছাপের কোনও ছবি থাকবে না। বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য যাতে ফাঁস না হয়ে যায় সেজন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট ম্যারেজ অফিসার ছাড়া অন্য কোনও ব্যক্তি যাতে ওই বায়োমেট্রিক মেশিন না ব্যবহার করতে পারে, সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

কোনও ম্যারেজ রেজিস্ট্রার এই নিয়ম না মানলে তাঁর ও আবেদনকারীদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


```