Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এমন অজ্ঞতা কখনও দেখিনি, মার্কিন বিদেশ সচিবের মন্তব্য নিয়ে তোপ ইমরানের

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানেরও (Pakistan) স্বার্থ ছিল। গত সোমবার এই মন্তব্য করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকারে ব্লিনকেনের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান

এমন অজ্ঞতা কখনও দেখিনি, মার্কিন বিদেশ সচিবের মন্তব্য নিয়ে তোপ ইমরানের

শেষ আপডেট: 16 September 2021 14:36

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানেরও (Pakistan) স্বার্থ ছিল। গত সোমবার এই মন্তব্য করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। বৃহস্পতিবার সিএনএনের এক সাক্ষাৎকারে ব্লিনকেনের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এমন মূর্খের মতো মন্তব্য আগে কখনও শুনিনি। মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সামনে ব্লিনকেন বলেছিলেন, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আমাদের নতুন করে ভাবতে হবে। এর পাশাপাশি অন্যান্য মার্কিন কংগ্রেসম্যান অভিযোগ করেন, পাকিস্তান বরাবর জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে। এদিন সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ইমরান। একইসঙ্গে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্যও কার্যত তিনি সওয়াল করেন। তালিবান কাবুল দখল করার পরে এই প্রথমবার কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তানে যদি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হয়, তাহলে তালিবানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তাদের উৎসাহ দিতে হবে যাতে তারা সকলকে নিয়ে সরকার গঠন করে। মেয়েদের অধিকার মেনে নেয়। ইমরানের কথায়, "তালিবান এখন পুরো আফগানিস্তান দখল করে নিয়েছে। তারা যদি যুদ্ধরত সব পক্ষকে নিয়ে সরকার গঠন করে, তাহলে দীর্ঘ ৪০ বছর বাদে আফগানিস্তানে শান্তি ফিরবে। কিন্তু যদি সকলকে নিয়ে সরকার না গড়া হয়, তাহলে সৃষ্টি হবে বিশৃঙ্খলা। বহু শরণার্থী প্রতিবেশী দেশগুলিতে ভিড় করবেন।" অন্য প্রসঙ্গে তিনি বলেন, "কেউ যদি ভাবে বাইরে থেকে কেউ আফগান মহিলাদের স্বাধীনতা দেবে, সে ভুল করছে। আফগান মহিলাদের যথেষ্ট ক্ষমতা আছে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা নিশ্চয় নিজেদের অধিকার আদায় করবেন।" ইমরান বলেন, মানবাধিকার রক্ষার জন্য তালিবানকে 'সময়' দিতে হবে। আফগানিস্তানে ত্রাণ না পাঠালে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্য, অভ্যন্তরীণ সংকট এড়ানোর জন্য তালিবান আন্তর্জাতিক সাহায্য চায়। অন্য প্রসঙ্গে তিনি বলেন, "আফগানিস্তানের মানুষ কোনও পুতুল সরকারকে সমর্থন করবেন না।" ইমরানের মতে, কীভাবে আমরা ফের আফগানিস্তান দখল করব সেকথা না ভেবে আমাদের উচিত তালিবানকে সাহায্য করা। তালিবান মনে করে, আন্তর্জাতিক সাহায্য ছাড়া তারা দেশকে অশান্তির কবল থেকে বাঁচাতে পারবে না। আমাদের উচিত তাদের সঠিক পথে পরিচালনা করা। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রসঙ্গে ইমরান বলেন, "আমরা ছিলাম ভাড়াটে গুন্ডার মতো। আশা করা হয়েছিল, আমরা আমেরিকাকে আফগানিস্তানের যুদ্ধে জিততে সাহায্য করব। আমরা তা পারিনি।"

```