Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিক্রমজিতের স্বপ্ন সফল, ভারতে নেদারল্যান্ডস দলের সঙ্গে বিশ্বকাপে আসছেন এক ‘ভারতীয়’

দ্য ওয়াল ব্যুরো: ভারতের হরিয়ানার রোহতকে বংশের শিকড় গেঁথে রয়েছে। সেই ভারতীয় বংশের ছেলে হয়ে খেলেছেন নেদারল্যান্ডস দলে। অবশেষে স্বপ্ন সফল হতে চলেছে বিক্রমজিৎ সিংহের। তাঁর যখন সাত বছর বয়স, সেইসময় পুরো পরিবার মিলে চলে যায় আমস্টেলভিনে।

বিক্রমজিতের স্বপ্ন সফল, ভারতে নেদারল্যান্ডস দলের সঙ্গে বিশ্বকাপে আসছেন এক ‘ভারতীয়’

শেষ আপডেট: 6 July 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: ভারতের হরিয়ানার রোহতকে বংশের শিকড় গেঁথে রয়েছে। সেই ভারতীয় বংশের ছেলে হয়ে খেলেছেন নেদারল্যান্ডস দলে। অবশেষে স্বপ্ন সফল হতে চলেছে বিক্রমজিৎ সিংহের। তাঁর যখন সাত বছর বয়স, সেইসময় পুরো পরিবার মিলে চলে যায় আমস্টেলভিনে।

বিক্রমের দাদু নেদারল্যান্ডসে গিয়ে প্রথমে একটি পরিবহন সংস্থায় ট্যাক্সি চালাতেন। তারপর ধীরে ধীরে বাড়ির সবাইকে নিয়ে খুশিতে বসবাস করেছেন বিদেশ বিভুঁইয়ে।

সেই ডাচ দলের একজন ক্রিকেটার হিসেবে নিজেদের দেশে আসছেন বিশ্বকাপ খেলতে। এটা বিক্রমজিতের কাছে গর্বের বিষয়। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে জিতে নেদারল্যান্ডস ওয়ান ডে বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে। বিক্রমজিৎ নিজে ওপেন করতে নেমে সংগ্রহ করেছেন ২৯ বলে ৪০ রান। পাশাপাশি ডাচ দলের হয়ে দুরন্ত ৯২ বলে ১২৩ রানের ইনিংস খেলেছেন ব্যাস ডি লিডে।

স্কটিশদের প্রথমে ব্যাটিং নিয়ে করা ২৭৭/৯-র বিনিময়ে নেদারল্যান্ডস ৪৩ বল আগেই ২৭৮/৬ করে ম্যাচ জিতে নিয়েছে অনায়াসে। স্কটল্যান্ড একদিন আগেই জিম্বাবোয়েকে বিশ্বকাপের বাইরে করে দিয়েছিল। তারাও হার মানল ডাচদের কাছে।

ডাচদের হয়ে এ ম্যাচে দারুণ খেলেছেন ভূমিপুত্র লিডে। তিনি ব্যাট হাতে যেমন সেঞ্চুরি করেছেন, পাশাপাশি বল হাতেও পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। স্কটল্যান্ডের পক্ষে ব্র্যান্ডন ম্যাকমুলেন ১০৬ রানের ইনিংস খেললেও দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

ভারতীয়দের কাছে আবেগের নাম হল অবশ্যই বিক্রমজিৎ, ২০ বছরের এই ব্যাটারের ডাচ যুব দলে অভিষেক ঘটেছিল মাত্র ১৫ বছর বয়সে, তারপর পাঁচ বছরে এতটাই দ্রুত উত্থান ঘটেছে যে বিক্রম সিনিয়র দলেও স্থান পেয়ে বিশ্বকাপ দলেও জায়গা পাকা করেছেন।


```