Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নেতাজির নাতনি পুজো করলেন নাথুরাম গডসেকে, তৎপর পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : নেতাজি সুভাষ চন্দ্র বসুর এক সম্পর্কিত নাতনির নাম রাজ্যশ্রী চৌধুরী। তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংগঠনের সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার মধ্যপ্রদেশের দৌলতগঞ্জের অফিসে তিনি ও তাঁর এক সহযোগী মহাত্মা গান্ধীর হত্যাকারী না

নেতাজির নাতনি পুজো করলেন নাথুরাম গডসেকে, তৎপর পুলিশ

শেষ আপডেট: 20 November 2019 11:57

দ্য ওয়াল ব্যুরো : নেতাজি সুভাষ চন্দ্র বসুর এক সম্পর্কিত নাতনির নাম রাজ্যশ্রী চৌধুরী। তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভা নামে এক সংগঠনের সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার মধ্যপ্রদেশের দৌলতগঞ্জের অফিসে তিনি ও তাঁর এক সহযোগী মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবিতে মালা দিয়ে পুজো করেন। সেই খবর জানাজানি হতে হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। গডসে বন্দনা বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ। মঙ্গলবার ছিল ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জন্মদিন। রাজ্যশ্রী চৌধুরী ও তাঁর সংগঠনের সর্বভারতীয় মুখপাত্র নিশা কাটোচ এদিন ঝাঁসির রানির মূর্তিতে শ্রদ্ধা জানান। তারপরে যান দৌলতগঞ্জে সংগঠনের অফিসে। সেখানে নাথুরাম গডসের ছবিতে মালা দেন। মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করেন। রাজ্যশ্রী চৌধুরী ও নিশা কাটোচের অভিযোগ, মহাত্মা গান্ধীর মৃত্যুর জন্য দায়ী তৎকালীন জওহরলাল নেহরু সরকার। মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী গোবিন্দ সিং বলেন, রাজ্যে গডসের মতাদর্শ প্রচার করতে দেওয়া হবে না। যারা তাঁকে পুজো করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ পুলিশকে নির্দেশ দেন হিন্দু মহাসভার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কারণ গত শুক্রবারও হিন্দু মহাসভা গডসে ও তাঁর সহযোগী নারায়ণ আপ্তেকে পুজো করেছিল। এছাড়া তারা একটি লিফলেট প্রচার করেছিল যাতে দেশভাগের জন্য গান্ধীকে দায়ী করা হয়। এরপরে গ্বালিয়র পুলিশ হিন্দু মহাসভার নেতা নরেশ বাথামের বিরুদ্ধে মামলা করে। তিনি এখন আত্মগোপন করে আছেন।

```