Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেনকোজির চিতাভস্ম দেশে ফেরানো হোক, চান নেতাজি কন্যা অনিতা

দ্য ওয়াল ব্যুরো: টোকিওর (Tokyo, Japan) রেনকোজি মন্দিরে (Renkoji Temple) রাখা চিতাভস্ম (Ash) দেশে ফেরানো দরকার। ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা দরকার তা সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) কিনা। ভারতের স্বাধীনতার ৭৬ তম বর্ষ পালন

রেনকোজির চিতাভস্ম দেশে ফেরানো হোক, চান নেতাজি কন্যা অনিতা

শেষ আপডেট: 15 August 2022 11:19

দ্য ওয়াল ব্যুরো: টোকিওর (Tokyo, Japan) রেনকোজি মন্দিরে (Renkoji Temple) রাখা চিতাভস্ম (Ash) দেশে ফেরানো দরকার। ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা দরকার তা সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) কিনা। ভারতের স্বাধীনতার ৭৬ তম বর্ষ পালনের দিনে সুভাষচন্দ্র বসুর একমাত্র সন্তান মেয়ে (Daughter) অনিতা পাফ এই দাবি জানিয়েছেন। জার্মানি নিবাসী অনিতা একটি সংবাদ সংস্থাকে বলেছেন, অনেকেই তো বিশ্বাস করেন, ওই চিতাভস্ম নেতাজির। আজ বিজ্ঞান অনেক উন্নত। চিতাভস্ম থেকে নিশ্চিত হওয়া সম্ভব সেটি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর কিনা, যাঁকে ভারতবাসী ‘নেতাজি’ বলে সম্মান জানিয়ে থাকেন।

অনিতা বলেছেন, দেশের স্বাধীনতার জন্য আমার বাবা সব কিছু বিসর্জন দিয়েছিলেন। মনের শান্তি, পরিবার, ভবিষ্যত এবং শেষ পর্যন্ত তাঁর জীবনও বিসর্জন দিয়েছেন। তিনি আরও বলেন, তাঁর আত্মত্যাগের জন্য দেশের সকল নারী-পুরুষ তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধ নির্মাণ করেছেন এবং তাঁর স্মৃতি আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। ভারতবাসী তাঁকে শুধু স্মরণ করে না, তাঁর কর্মধারা দ্বারা অনুপ্রাণিত হয়। সেই দেশবাসী মনে করেন, নেতাজি ১৯৪৫-এ বিমান দুর্ঘটনায় মারা যাননি। একদিন তিনি তাঁর মুক্ত মাতৃভূমিতে ফিরে আসবেন।

অনিতা বলেছেন, জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে চিতাভস্ম তিন প্রজন্ম ধরে জাপানিরা সংরক্ষণ ও সম্মান করে আসছে। অনেক ভারতীয় এবং প্রধানমন্ত্রীও সেখানে গিয়ে নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন। মন্দিরের পুরোহিত এবং জাপান সরকার চিতাভস্ম ফেরাতে সম্মতি দিয়েছেন। বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্টে সে কথার উল্লেখ রয়েছে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিতে ডিএনএ পরীক্ষার সুবিধা রয়েছে। মন্দিরে রাখা দেহাবশেষ থেকে ডিএনএ বের করা যায়। এটি তাঁদের সন্দেহ দূর করবে যাঁরা বিশ্বাস করেন যে নেতাজি ১৯৪৫-এর ১৮ অগস্ট মারা যাননি।

নেতাজি কন্যা বলেন, 'দেশের স্বাধীনতার চেয়ে সুভাষচন্দ্র বসুর জীবনে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। স্বাধীন ভারত ছাড়া আর কিছুই চাননি। স্বাধীনতার আনন্দ তারা অনুভব করতে না পারলেও এখন সময় এসেছে অন্তত তাঁর অবশেষটুকু দেশে ফিরিয়ে আনার। নেতাজির একমাত্র সন্তান হিসেবে আমি কৃতজ্ঞ থাকব যে সুভাষচন্দ্র বসুর প্রিয় ইচ্ছার পূরণ, একটি যথাযথ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর স্মৃতিকে ফিরিয়ে আমার ব্যবস্থা করা হবে।'

চেনা ছন্দে রেড রোড, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী


```