Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Netaji Jayanti: নেতাজিকেও শুনতে হয়েছিল 'গো-ব্যাক' স্লোগান! উলুবেড়িয়ার স্মৃতিতে অমলিন সুভাষ

Netaji Subhas Chandra Bose Jayanti: ১৯৪০ সালের ৫ মে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু উলুবেড়িয়া রেলস্টেশনে পৌঁছন। এরপর তিনি গরুহাটা ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন, যেখানে প্রায় ৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Netaji Jayanti: নেতাজিকেও শুনতে হয়েছিল 'গো-ব্যাক' স্লোগান! উলুবেড়িয়ার স্মৃতিতে অমলিন সুভাষ

উলুবেড়িয়ায় নেতাজি।

শেষ আপডেট: 23 January 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। দেশের নানা প্রান্তের মতোই হাওড়ার উলুবেড়িয়ার পরতে পরতে জড়িয়ে আছে নেতাজির স্মৃতি। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বারবার এই অঞ্চলে এসেছেন তিনি। তবে একটি ঘটনা তাঁকে অবাক করেছিল। এই উলুবেড়িয়াতেই একবার তাঁকে শুনতে হয়েছিল 'গো-ব্যাক' স্লোগান।

উলুবেড়িয়ায় কী হয়েছিল?

১৯৪০ সালের ৫ মে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু উলুবেড়িয়া রেলস্টেশনে পৌঁছন। এরপর তিনি গরুহাটা ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন, যেখানে প্রায় ৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁর জ্বালাময়ী বক্তব্যে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয় উলুবেড়িয়াবাসী। একই দিনে বাগনানে আর একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়েই তিনি শুনতে পান 'গো-ব্যাক' স্লোগান।

কে বা কারা এই স্লোগান দিয়েছিল? জানা যায়, সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সেই সময় 'গো-ব্যাক' স্লোগান তুলেছিলেন কমিউনিস্ট নেতা মানবেন্দ্র রায়ের অনুগামীরা। কংগ্রেসি নেতাকে দেখে তাঁরা বিক্ষোভ দেখান, কারণ সেসময় তাঁরা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্য একটি পথ অনুসরণ করছিলেন।

নেতাজির স্মৃতি বিজড়িত উলুবেড়িয়া

তবে দেশ স্বাধীন হওয়ার পর উলুবেড়িয়ার কিছু নাগরিক সম্মিলিতভাবে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তাঁর একটি আবক্ষ মূর্তি স্থাপন করেন। এই মূর্তি উদ্বোধন করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফৌজকে সহায়তা করা জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তোজোর বিচারকারী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অন্যতম সদস্য বিচারপতি রাধাকৃষ্ণ পাল।

দীর্ঘদিন ধরে অবহেলিত নেতাজির স্মৃতিবিজড়িত উলুবেড়িয়ার ঐতিহ্য রক্ষার জন্য সম্প্রতি পুরসভা উদ্যোগ নিয়েছে। শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরিতে গড়ে তোলা হবে নেতাজির সংগ্রহশালা। পাশাপাশি, গরুহাটা ময়দানে যেখানে তিনি জনসভা করেছিলেন, সেখানে বসানো হবে একটি স্মৃতিফলক। যদিও বছর তিনেক আগে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, এখনও কিছুই হয়নি।

নতুন প্রজন্মের কাছে নেতাজিকে পৌঁছে দেওয়ার উদ্যোগ

উলুবেড়িয়ার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সুভাষচন্দ্রের অবদান আজ অনেকেরই অজানা। তবে দেরিতে হলেও পুরসভার সচেতন উদ্যোগে এই বিষয়গুলি সামনে আসতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে আগামী দিনে উলুবেড়িয়ায় নেতাজি চর্চা আরও গতি পাবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামের কাহিনি আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে।


```