Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Netaji Jayanti: গৃহবন্দি করেও ব্রিটিশরা আটকাতে পারেনি! বাড়ি থেকে কীভাবে পালিয়েছিলেন নেতাজি

সুভাষচন্দ্র বোস। নেতাজি। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের ঘুম ওড়ানোর দায়িত্বে ছিলেন তাঁদের মধ্যে প্রথম সারিতে এঁকে না রাখলে কখনই তালিকা সম্পূর্ণ হবে না।

Netaji Jayanti: গৃহবন্দি করেও ব্রিটিশরা আটকাতে পারেনি! বাড়ি থেকে কীভাবে পালিয়েছিলেন নেতাজি

সুভাষচন্দ্র বোস

শেষ আপডেট: 23 January 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: 'স্বাধীনতা মানে রক্ত, এদেশে সুভাষকে বোঝা শক্ত...'

সুভাষচন্দ্র বোস। নেতাজি। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের ঘুম ওড়ানোর দায়িত্বে ছিলেন তাঁদের মধ্যে প্রথম সারিতে এঁকে না রাখলে কখনই তালিকা সম্পূর্ণ হবে না। আজ সেই মানুষটার জন্মদিন যাকে জেল তো বটেই, নিজের বাড়িতেও বন্দি বানিয়ে আটকাতে পারেনি ব্রিটিশ। নিজের ইচ্ছা মতো তিনি ভারত ছেড়েছিলেন, বিভিন্ন দেশ ঘুরে স্বাধীনতার ছিনিয়ে আনার লড়াই করেছিলেন। 

১৯৪১ সালের এমনই এক জানুয়ারি মাস। কলকাতার নিজের বাসভবনে তখন গৃহবন্দি নেতাজি। বাড়ির বাইরে ব্রিটিশ পাহারাদার ক্রমাগত নজর রেখে চলেছে। মাঝে মাঝে বাড়িতে ঢুকে খোঁজও নিয়ে আসছে। প্রতিদিন হাইকম্যান্ডকে আপডেটও দিচ্ছে। কিন্তু এতকিছুর পরও নেতাজি পালাতে সক্ষম হয়েছিলেন। দেশ ছেড়ে আফগানিস্তান চলে গেছিলেন। কীভাবে সম্ভব হয়েছিল তা? 

নেতাজি যে বাড়ি থেকে পালাবেন তা পরিবারের মাত্র দুজন জানতেন। এই সময়টা তিনি কয়েকদিন কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। তাই তাঁর ঘর থেকে কোনও আওয়াজ পাওয়া যেত না। শুধু লাইটারের শব্দ এবং সিগারেটের ধোঁয়ার গন্ধ মিলত। নেতাজি তাঁর ভাইপো শিশিরের সঙ্গে পালানোর ছক করেছিলেন। ১৭ জানুয়ারি মধ্যরাতে তাঁর ঘরে এক মহিলাকে শুতে বলেছিলেন তিনি। সেই মহিলা আর কেউ নয় তাঁর সেজ দাদার দ্বিতীয় কন্যা ইলাদেবী। এরপর গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে দেশ ছাড়ার উদ্দেশে বেরিয়ে পড়েন সুভাষ।

দেশের সীমান্ত পার হওয়ার পর প্রথমে পেশোয়ার পরে আফগানিস্তান পৌঁছন তিনি। তারপর রাশিয়া হয়ে জার্মানি। তারপর থেকে নেতাজির যাত্রা কেমন হয়ে উঠেছিল তা নানা জায়গায় লিপিবব্ধ রয়েছে। এমনকী নেতাজিকে নিয়ে তৈরি হওয়া বহু সিনেমা, ওয়েব সিরিজেও বর্ণনা করা হয়েছে। যদিও তাঁর মৃত্যু নিয়ে ধন্দ আজও বর্তমান। আদৌ কি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন সুভাষ? 


```