Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাকার সঙ্গে গরু নিয়ে ঝগড়া, শেষে খুনই করে দিল ভাইপো!

দ্য ওয়াল ব্যুরো: গরু (Cow) নিয়ে কাকা-ভাইপো'র (Uncle-Nephew) মধ্যে শুরু হয়েছিল বিবাদ। আর সেই বচসার জেরে শেষ অবধি খুন হতে হল কাকাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায়। ঘটনায় অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। সূত

কাকার সঙ্গে গরু নিয়ে ঝগড়া, শেষে খুনই করে দিল ভাইপো!

শেষ আপডেট: 5 February 2023 03:02

দ্য ওয়াল ব্যুরো: গরু (Cow) নিয়ে কাকা-ভাইপো'র (Uncle-Nephew) মধ্যে শুরু হয়েছিল বিবাদ। আর সেই বচসার জেরে শেষ অবধি খুন হতে হল কাকাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায়। ঘটনায় অভিযুক্ত ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, আমরোহার দৌলতপুর কুটি গ্রামের বাসিন্দা বিজেন্দরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তাঁর ভাইপো সোনুর। শনিবার ওই বিবাদ এতটাই চরম মাত্রায় পৌঁছয় যে, দু'পক্ষের বিবাদ ভয়াবহ রূপ নেয়। এরপরই নিজের বন্ধুদের ডেকে এনে কাকাকে বেধড়ক পেটাতে শুরু করে ওই যুবক। বেদম মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকার।

ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। তবে বাকিরা এখনও পলাতক। অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুরো বিষয়টি সম্পর্কে বিবরণ দিয়ে হাসানপুরের সার্কেল অফিসার (সিও) অভিষেক যাদব জানিয়েছেন, যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আত্মহত্যা, থানা ঘেরাও, ব্যাপক প্রতিবাদ অসমে! বাল্যবিবাহ রুখতে ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষুব্ধ মহিলারা


```