Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

নেপালের বিমান দুর্ঘটনায় এখনও ২ জন নিখোঁজ, ড্রোন দিয়ে গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Nepal plane crash) এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত সেই বিমানে ৬৮ জন যাত্রী সহ মোট ৭২ জন ছিলেন। বাকি দুই যাত্রীর খোঁজে এবার ড্রোন নিয়ে তল্লাশি (drone

নেপালের বিমান দুর্ঘটনায় এখনও ২ জন নিখোঁজ, ড্রোন দিয়ে গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পুলিশ

শেষ আপডেট: 17 January 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো: নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Nepal plane crash) এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত সেই বিমানে ৬৮ জন যাত্রী সহ মোট ৭২ জন ছিলেন। বাকি দুই যাত্রীর খোঁজে এবার ড্রোন নিয়ে তল্লাশি (drone search) চালাতে শুরু করল উদ্ধারকারী দল।

মঙ্গলবার পশ্চিম নেপালের সেতি-গন্ডকি নদীর ধারের জঙ্গলে ২০০ মিটার গভীর খাতে তল্লাশি শুরু হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকায় তল্লাশি অভিযানেও দেরি হচ্ছে বলে জানা গেছে। ঘন কুয়াশার মধ্যেও গভীর খাতে দড়ির সাহায্যে নেমে পড়েছেন উদ্ধারকারীরা।

সোমবার দুজনের দেহ উদ্ধার করা হয়েছিল। এখনও পর্যন্ত বিমানের ৭২ জনের মধ্যে ৭০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ছোট শিশুরাও ছিল। 'তাদের কেউ কেউ হয়তো পুড়ে মারা গেছে, হয়তো তাদের দেহ পাওয়া যায়নি। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি,' জানিয়েছেন তদন্তকারী আধিকারিক অজয় কেসি।

সোমবারই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সেটি থেকে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে কাঠমাণ্ডু থেকে পোখরা যাওয়ার পথে অবতরণের কয়েক সেকেন্ড আগে ৭২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ে ইয়েতি বিমান সংস্থার এটিআর-৭২ বিমান। মাঝ আকাশেই বিমানটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিমানটি মাঝ আকাশেই উল্টে গেছে। অত্যন্ত বিপজ্জনকভাবে সেটি নীচ দিয়ে উড়ছিল। তারপরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। নদীর ধারের জঙ্গলে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই (Nepal plane crash) আগুন ধরে যায় বিমানে।

নেপালের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পোখরার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকেই উদ্ধার করা যায়নি। এখনও পর্যন্ত যে ক’জনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা সকলেই মৃত। পাইলট, কো-পাইলটের ঝলসানো দেহও উদ্ধার হয়েছে।

হাসিমুখে ফাঁকা প্লেনে ঘুরছেন মৃত্যুর আগে, ভাইরাল নেপালের বিমানসেবিকার ভিডিও


```