Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ বার এভারেস্ট ছুঁয়ে নিজের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কামি রিটা শেরপা, বাকি আরও দু'বার

দ্য ওয়াল ব্যুরো: রেখেছো শেরপা করে, আরোহী করোনি। এই বাক্যবন্ধটা বোধ হয় তাঁর পেশার প্রতিটা মানুষের জন্য কার্যকর হলেও, তাঁর জন্য এখনও হয়নি। কারণ 'শেরপা' হিসেবে তাঁর এভারেস্ট ছোঁয়ার সংখ্যাটা আজ, বুধবার দাঁড়াল ২৩ নম্বরে! তিনি নেপালের কামি রিটা

২৩ বার এভারেস্ট ছুঁয়ে নিজের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কামি রিটা শেরপা, বাকি আরও দু'বার

শেষ আপডেট: 15 May 2019 08:20

দ্য ওয়াল ব্যুরো: রেখেছো শেরপা করে, আরোহী করোনি। এই বাক্যবন্ধটা বোধ হয় তাঁর পেশার প্রতিটা মানুষের জন্য কার্যকর হলেও, তাঁর জন্য এখনও হয়নি। কারণ 'শেরপা' হিসেবে তাঁর এভারেস্ট ছোঁয়ার সংখ্যাটা আজ, বুধবার দাঁড়াল ২৩ নম্বরে! তিনি নেপালের কামি রিটা শেরপা। রেকর্ড গড়লেন সব চেয়ে বেশি বার এভারেস্ট আরোহণে। রেকর্ড ভাঙলেনও বলা যায়। তবে তা নিজেরই রেকর্ড। গত বছর মে মাসে ২২তম বার এভারেস্টের চুড়োয় পা রেখে রেকর্ড করেছিলেন কামি রিটা শেরপাই। এই বছর সেটা ভাঙলেন তিনি নিজেই। সূত্রের খবর, বুধবার স্থানীয় সময় সকাল সাতটা পঞ্চাশে বাকি পর্বতারোহীদের সঙ্গে নিয়ে এভারেস্ট আরোহণ করেন কামি রিটা। নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করেন তিনি। নেপাল সরকার সূত্রে খবর, কামি রিটা-সহ সকল আরোহীই সুস্থ রয়েছেন। বুধবার সকালে এভারেস্ট ছোঁয়ার সঙ্গে সঙ্গেই পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন ৪৯ বছর বয়সি কামি রিটা শেরপা। তিনি প্রথম ২৪ বছর বয়সে এভারেস্ট আরোহণ করেছিলেন ১৯৯৪ সালে। তার পর ১৯৯৬, ২০০১, ২০১১ এবং ২০১৪ বাদে প্রত্যেক বছরই এভারেস্টে পৌঁছেছেন তিনি।
পরিসংখ্যান বলছে, কামি রিটার আগে এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন আপা শেরপা। ২১ বার এভারেস্টে উঠেছিলেন তিনি। কামি রিটাও ছিলেন তাঁর সঙ্গে, ওই একই বছর। তাঁরও ২১তম এভারেস্ট আরোহণ ছিল ওটা। কিন্তু ২১ বারের পর আপা শেরপা অবসর নেন। তার পরে গত বছর কামি রিটা আরও এক বার মাউন্ট এভারেস্ট ছুঁয়ে ২২তম বারের রেকর্ড করেন। এই বছর ২৩ ছুঁয়ে সেটাই ভাঙলেন তিনি নিজেই। এ সপ্তাহের গোড়ার দিকেই এভারেস্ট বেসক্যাম্প থেকে একটি সংবাদমাধ্যমকে বলেন, "নতুন ইতিহাস গড়তে আমি আরও এক বার সাগরমাতার শৃঙ্গ ছুঁতে চলেছি, যাতে সকল শেরপা এবং আমার দেশ গর্ব করতে পারে এই কৃতিত্ব নিয়ে।" কামি রিটা আজ থেকে প্রায় তিন দশক আগে কাজ শুরু করেছিলেন আমেরিকার একটি পর্বতারোহণ টিমের গাইড হিসেবে। দেশি-বিদেশি আরোহীরা সাধারণত অর্থের বিনিময়ে কামি রিটা বা তাঁর মতো অন্যান্য শেরপাদের সহায়তা নিয়েই মাউন্ট এভারেস্ট বা অন্যান্য শৃঙ্গে অভিযান করেন।
এই বছরও কামি রিটা ২৯ সদস্যের একটি বিদেশি অভিযাত্রী দলের নেতৃত্ব দিয়েছেন। এই দলে আছে জাপানি ও আমেরিকান পর্বতারোহী। তবে কামি রিটা বলেছেন, "এবার রেকর্ড করে ফেললেও আমি এভারেস্টে আরোহণ চালিয়ে যেতে চাই। চাই, ২৫ বার উঠে ইতিহাস গড়তে। শুধু রেকর্ড নয়।"
১৯৭০ সালে নেপালের সলোখুম্বু জেলার থামে গ্রামে জন্ম নেন কামি রিটা শেরপা। ২৩ বার এভারেস্ট ছাডা়ও তিনি এক বার করে মাউন্ট কেটু, লোৎসে, মানাসলু এবং আট বার চো ইয়ু পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন। সব মিলিয়ে গত ২৫ বছরে আট হাজার মিটার পর্বতে তিনি মোট ৩৪ বার আরোহণ করেছেন।

```