Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিটলারের নামে সন্তানের নাম দিয়ে ব্রিটেনের জেলে নব্য নাৎসি দম্পতি

দ্য ওয়াল ব্যুরো:  তাদের জীবনযাপনের প্রতিটি বিষয়ই মনে করিয়ে দেয় নাৎসি জমানাকে। ইহুদি বিদ্বেষ, শ্বেতাঙ্গদের তথাকথিত শ্রেষ্ঠত্বে বিশ্বাস, অতি দক্ষিণপন্থী মনোভাব এবং ব্রিটেনে নিষিদ্ধ নব্য নাৎসি সংগঠন ন্যাশন্যাল অ্যাকশনের সক্রিয় সদস্য হওয়ার অপরা

হিটলারের নামে সন্তানের নাম দিয়ে ব্রিটেনের জেলে নব্য নাৎসি দম্পতি

শেষ আপডেট: 18 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  তাদের জীবনযাপনের প্রতিটি বিষয়ই মনে করিয়ে দেয় নাৎসি জমানাকে। ইহুদি বিদ্বেষ, শ্বেতাঙ্গদের তথাকথিত শ্রেষ্ঠত্বে বিশ্বাস, অতি দক্ষিণপন্থী মনোভাব এবং ব্রিটেনে নিষিদ্ধ নব্য নাৎসি সংগঠন ন্যাশন্যাল অ্যাকশনের সক্রিয় সদস্য হওয়ার অপরাধে জেল হয়েছে এক দম্পতির। বাইশ বছরের অ্যাডাম টমাস ও তার ৩৮ বছরের পর্তুগিজ প্রেমিকা ক্লডিয়া পাটাটাস খালি এই সব করেই ক্ষান্ত থাকেনি। তাদের সদ্যোজাত সন্তানের নাম দিয়েছে অ্যাডলফ। শুধু এই দম্পতিই নয়, তাদের সঙ্গে নব্য নাৎসি কার্যকলাপের জন্য জেল হয়েছে আরও চার জনের। বার্মিংহাম ক্রাউন কোর্টের বিচারক মেলবোর্ন ইনম্যান তাদের বলেন, ন্যাশন্যাল অ্যাকশন নামে এই গোষ্ঠী যা করতে চায়, তা ভয়ঙ্কর ব্যাপার। তারা আবার নাৎসি জমানার ভয়াবহতা ফিরিয়ে আনতে চায়। তারা চায় গণহত্যা করে গণতন্ত্রকে উপড়ে ফেলে ফের ঘৃণা ও ইহুদিবিদ্বেষ ফিরিয়ে আনতে। অ্যাডাম ও ক্লডিয়া এমন ভাবে হিংসা ও বিদ্বেষ ছড়ায় যা সন্ত্রাসের সামিল। সন্তানকে হিটলারের নাম দেওয়াই শুধু নয়, শিশুটির সঙ্গে নাৎসি ও মার্কিন শ্বেতাঙ্গ সন্ত্রাস সংগঠন কু ক্লাক্স ক্ল্যানের নানা প্রতীকের ছবি ইত্যাদি খোলাখুলি দিয়ে তাদের হিংসাত্মক ও জাতি বিদ্বেষপূর্ণ মনোভাবের প্রচার করে। অ্যাডামের ঘনিষ্ঠ বন্ধু ড্যারেন ফ্লেচার আবার তার মেয়েকে নাৎসিদের মতো করে স্যালুট করতেও শিখিয়েছে। জেল হয়েছে ফ্লেচারেরও। ন্যাশন্যাল অ্যাকশন নামে এই গোষ্ঠীকে ২০১৬ সালে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটেন।

```