Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতালের কোয়ার্টারে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কল্যাণীতে গ্রেফতার প্রতিবেশী

নাবালিকার পরিজনরা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযুক্ত ভয় দেখায় বলেও অভিযোগ। যদিও শুক্রবার সন্ধে নাগাদ অবশেষে অভিযোগ দায়ের হয়। তারপরই রঘুকে গ্রেফতার করে পুলিশ।

হাসপাতালের কোয়ার্টারে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কল্যাণীতে গ্রেফতার প্রতিবেশী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 November 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো: আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। আবারও কল্যাণী। এবার ধর্ষণের শিকার এক ১৩ বছরের নাবালিকা। ধর্ষণের পর টাকা দিয়ে নাবালিকার মুখ বন্ধ রাখার চেষ্টাও করে অভিযুক্ত।

জানা গিয়েছে, কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজের কোয়ার্টারে ঘটনাটি ঘটেছে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রঘু সরকারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

রঘু নির্যাতিতারই প্রতিবেশী। হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক। কয়েকদিন আগে নিজের কোয়ার্টারে ডেকে নিয়ে গিয়ে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে রঘু। এরপরই মুখ বন্ধ রাখার হুমকি দিয়ে নাবালিকার হাতে টাকা গুঁজে দেওয়া হয়। বলা হয়, পুলিশে যদি জানানো হয় তাহলে মেরে ফেলা হবে।

নাবালিকার পরিবারের দাবি, ভয়ে বাড়িতে ঘটনার কথা জানায়নি মেয়ে। কিন্তু তার আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করা হয়। তখনই ধর্ষণের ঘটনা আর টাকা দিয়ে মুখ বন্ধ রাখার বিষয়টা সামনে আসে। বেশ কিছু টাকাও উদ্ধার হয় নাবালিকার ব্যাগ থেকে।

নাবালিকার পরিজনরা থানায় অভিযোগ জানাতে গেলে অভিযুক্ত ভয় দেখায় বলেও অভিযোগ। যদিও শুক্রবার সন্ধে নাগাদ অবশেষে অভিযোগ দায়ের হয়। তারপরই রঘুকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের দিদির কথায়, 'ধর্ষণের অভিযোগ ঠিক না। তবে ভাই আমার কাছে স্বীকার করেছে যে সে শ্লীলতাহানি করেছে।'


```