Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরজের ‘সোনার বর্শা’তেই বুদাপেস্টে সেরার পদক ভারতের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা পেয়ে গেলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra won Gold medal)। তিনি হাঙ্গেরির বুদাপেস্টে ৮৮.১৭ মিটার ছুড়ে সোনা পেলেন। দ্বিতীয় পাকিস্তানের আরশাদ নাদিম। এর আগে নীরজ অলিম্পিক

নীরজের ‘সোনার বর্শা’তেই বুদাপেস্টে সেরার পদক ভারতের

শেষ আপডেট: 28 August 2023 03:28

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা পেয়ে গেলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra won Gold medal)। তিনি হাঙ্গেরির বুদাপেস্টে ৮৮.১৭ মিটার ছুড়ে সোনা পেলেন। দ্বিতীয় পাকিস্তানের আরশাদ নাদিম।

এর আগে নীরজ অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন (Neeraj Chopra won Gold medal)। গত বিশ্ব মিটে নীরজ পান রুপো। কিন্তু এবার তিনি নিজের অ্যাথলিট জীবনের বৃত্ত সম্পূর্ণ করলেন।

নীরজ যেভাবে এবার ডায়মন্ড লিগ থেকে শুরু করে চলতি বিশ্ব মিটে পারফরম্যান্স দেখিয়েছেন, সোনা আসবেই, সকলেই আশা করেছিলেন।

নীরজ তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় সেরা থ্রো করেছেন। সেটাই তাঁকে সোনা এনে দিয়েছে। ওই সময় পাকিস্তানের নাদিম থ্রো করেছিলেন ৮৭.৮২ মিটার। জার্মানির জুলিয়ান ওয়েবারের সেরা থ্রো ছিল ৮৫.৭৯ মিটার। এদিন জয়ের পর পাকিস্তানের নাদিমের সঙ্গে তাঁর অভিনন্দন জানানোর দৃশ্য মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

https://twitter.com/JioCinema/status/1695881053159006373
সোনার থ্রো নীরজের, রবিবার বুদাপেস্টে বিশ্ব মিটে

নীরজ ফাইনালে উঠেছিলেন ৮৮.৭৭ মিটার থ্রো করে। এদিন তিনি সেরা সময় না করতে পারলেও বাকিদের পারফরম্যান্স আহামরি না থাকায় সোনা পেতে অসুবিধে হয়নি। নীরজ অবশ্য রবিবার ফাইনালে প্রথম থ্রোটিতে ফাউল করেছিলেন। কিন্তু দ্বিতীয় থ্রোয়ে বাজিমাত করতেই বাকিদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন।

জ্যাভলিনের ফাইনালে মোট তিন জন ভারতীয় ছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মনু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়।

https://twitter.com/ZainAli_16/status/1695883979889750049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1695883979889750049%7Ctwgr%5Eccf36a2c3593e3fabc554b7637c3c523d4763833%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fhindi%2Flivehindustan-epaper-dhad36e67a5f114c7f968321aab9b70edf%2Fnirajchopadakaarashadnadimkesathyevidiyomacharahahaidhamalgoldmedalkesathjitadil-newsid-n532264094

এই প্রথম বিশ্ব মিটে কোনও ভারতীয় অ্যাথলিট সোনা পেলেন। এর আগেরবার নীরজই পেয়েছিলেন রুপো। আর একটা সময় অঞ্জু ববি জর্জ পান লঙ জাম্পে ব্রোঞ্জ। কিন্তু সোনার ছেলে দেখালেন তিনি যেমন অলিম্পিক্সেও সেরা হতে পারেন, তেমনি বিশ্ব মিটেও ভারতের নাম উজ্জ্বল করতে পারেন। বুদাপেস্টের পোডিয়ামে নীরজের গলায় সোনার পদক উঠতেই বেজে উঠল জনগনমন…।

ত্রিচি স্টেশন থেকে বুদাপেস্টের ফাইনাল! টিকিট কালেক্টর রমেশও ভারতের গর্ব


```