Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদাপেস্টের 'বর্শা যুদ্ধ' কি ছিল শুধুই ভারত বনাম পাকিস্তান? নীরজ মনে করেন…

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বুদাপেস্টে নীরজ চোপড়া (Neeraj Chopra) ও আর্শাদ নাদিম (Arshad Nadeem) দু'জনেই যে যাঁর নিজের দেশের জন্য রেকর্ড গড়েছেন। নীরজ যেমন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে (Javelin Throw Final) সোনা জিতলেন, তেমনই ন

বুদাপেস্টের 'বর্শা যুদ্ধ' কি ছিল শুধুই ভারত বনাম পাকিস্তান? নীরজ মনে করেন…

শেষ আপডেট: 28 August 2023 08:57

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বুদাপেস্টে নীরজ চোপড়া (Neeraj Chopra) ও আর্শাদ নাদিম (Arshad Nadeem) দু'জনেই যে যাঁর নিজের দেশের জন্য রেকর্ড গড়েছেন। নীরজ যেমন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে (Javelin Throw Final) সোনা জিতলেন, তেমনই নাদিম এই টুর্নামেন্টে প্রথম পাকিস্তানি হিসেবে পদক পেলেন (Neeraj Chopra Sums Up India vs Pakistan Buzz)। কিন্তু রবিবারের খেলার আগে থেকেই এই বিশেষ ইভেন্টটা যেন 'ভারত-পাকিস্তান' লড়াই (India vs Pakistan Buzz) হয়ে দাঁড়িয়েছিল!

ক্রিকেটের মাঠ হোক বা হকি-ফুটবল, ভারত-পাকিস্তান খেলা সবসময়ই বাড়তি উত্তেজনা তৈরি করে (Neeraj Chopra Sums Up India vs Pakistan Buzz)। দুই দেশের দর্শকদের কাছে হয়ে ওঠে 'সম্মান'-এর লড়াই। চলে আলাদা এক স্নায়ুযুদ্ধ। সেই রেশ গিয়ে পড়েছিল, রবিবার বুদাপেস্টের স্টেডিয়ামে।

এমনিতে নীরজ ও নাদিম খুবই ভাল বন্ধু। কিন্তু রবিবারের এই দুই বন্ধুর মধ্যেই ছিল 'অলিখিত' যুদ্ধ। সেখানে বিশ্বের অন্যান্য বড় বড় জ্যাভলিন থ্রোয়াররা বেশ অনেকটাই পিছিয়ে ছিলেন। যদিও নীরজ সেটা মনে করছেন না। খেলা শেষে তিনি বলেন, 'প্রতিযোগিতার আগে আমি সাধারণত আমার ফোনের থেকে দূরেই থাকি। তবে আজ মোবাইল খুলেছিলাম। দেখলাম এই খেলাটা ভারত-পাকিস্তান হয়ে গেছে। কিন্তু আপনারা যদি দেখেন, ইউরোপের প্লেয়ার অনেক বিপদজ্জনক ছিলেন। শুধু আর্শাদ নন, ইয়াকুব, জুলিয়ান ওয়েবের মতো প্লেয়ার ছিলেন লড়াইয়ে। কিন্তু এতকিছুর পরেও আলোচনা শুধু ভারত-পাকিস্তান নিয়েই।'

সামনেই এশিয়ান গেমস। সেখানেই আবার দুই যুযুধান প্রতিপক্ষ মুখোমুখি হবে জ্যাভলিন হাতে। সেই নিয়ে নীরজ বলেন, ' আমি মনে করি এশিয়ান গেমসে ভারত বনাম পাকিস্তান নিয়ে আলোচনা বেশি হবে, তবে আমি সুস্থ ও স্বাভাবিক থাকার চেষ্টাই করব।' বন্ধু নাদিমের জন্যও খুশি নীরজ।

ম্যাচ শেষে নীরজের কীর্তি অনেকেরই চোখে পড়েছে, আলোচনাও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। খেলা শেষে অ্যাথলিটরা যখন নিজের দেশের জাতীয় পতাকা নিয়ে ছবি তুলছিলেন। সেই সময় অনুপস্থিত ছিলেন পাকিস্তানের নাদিম। নীরজ তাঁকে ডাকেন ছবি তোলার জন্য। তখন ভারতীয় পতাকার নীচে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন নীরজ-নাদিম!

আরও পড়ুন: বুদাপেস্টে সোনা জিতেও স্বপ্নপূরণ হল না নীরজের, বর্শা থামল ১.৮৩ মিটার দূরেই!


```