Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীবনের সেরা থ্রো নীরজের, ফিনল্যান্ডে ইতিহাস ছুঁলেন ভারতের 'সোনার ছেলে'! তবু সোনা এল না

দ্য ওয়াল ব্যুরো: জীবনের সেরা থ্রো-টি করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে যে থ্রো তাঁকে সোনা এনে দিয়েছিল, এই থ্রো তাকেও হার মানিয়েছে। দূরত্বে টোকিওকে আরও কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন নীরজ। গড়ে ফেলেছেন জাতীয় রেকর্ড। ফ

জীবনের সেরা থ্রো নীরজের, ফিনল্যান্ডে ইতিহাস ছুঁলেন ভারতের 'সোনার ছেলে'! তবু সোনা এল না

শেষ আপডেট: 15 June 2022 04:33

দ্য ওয়াল ব্যুরো: জীবনের সেরা থ্রো-টি করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে যে থ্রো তাঁকে সোনা এনে দিয়েছিল, এই থ্রো তাকেও হার মানিয়েছে। দূরত্বে টোকিওকে আরও কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন নীরজ। গড়ে ফেলেছেন জাতীয় রেকর্ড।

ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে অংশ (Javelin Throw) নিয়েছিলেন নীরজ চোপড়া। সেখানেই দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন পৌঁছয় ৮৯.৩ মিটার দূরত্বে। টোকিও অলিম্পিকেও এত দূর জ্যাভলিন পৌঁছে দিতে পারেননি নীরজ। সেখানে তাঁর থ্রো গিয়েছিল ৮৭.৫৮ মিটারে।

তবে ফিনল্যান্ডে জীবনের সেরা থ্রো করেও কিন্তু সোনা পাননি নীরজ চোপড়া। রুপোতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে। নীরজের চেয়ে সামান্য এগিয়ে সোনা ছিনিয়ে নিয়েছেন ফিনল্যান্ডের অলিভার হেলানডার। তাঁর থ্রো পৌঁছেছে ৮৯.৮৩ মিটার দূরত্বে।

টোকিও অলিম্পিক থেকে সোনা জিতে ফেরার পর নীরজ চোপড়া এই প্রথম কোনও টুর্নামেন্টে নামলেন জ্যাভলিন হাতে। সেখানেও নতুন রেকর্ড ছুঁলেন ভারতের ‘সোনার ছেলে’। এদিন প্রথম থ্রোয়ে নীরজের ছোড়া জ্যাভলিন পৌঁছয় ৮৬.৯২ মিটার দূরত্বে। তারপরের থ্রোতেই ইতিহাস তৈরি হয়। শুধু নীরজ নয়, আর কোনও ভারতীয়র ছোড়া জ্যাভলিনই এর আগে এতদূর পৌঁছয়নি।


```