Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিশ্বরেকর্ড ভারতের 'মানব ক্যালকুলেটার' নীলকান্তর, শকুন্তলা দেবীর মতোই মুখে মুখে অঙ্ক কষেন

দ্য ওয়াল ব্যুরো: মানব কম্পিউটার শকুন্তলার দেবীকে মনে করাল কুড়ি বছরের ঝকঝকে তরুণ নীলকান্ত ভানু প্রকাশ। গণিতবিদ শকুন্তলা দেবী যেমন মুখে মুখে অঙ্ক কষতেন, ক্যালকুলেটরও লাগত না, এই তরুণও ঠিক তাই। নিমেষের মধ্যে জটিল অঙ্কের সমাধান করতে পারেন। কম্

বিশ্বরেকর্ড ভারতের 'মানব ক্যালকুলেটার' নীলকান্তর, শকুন্তলা দেবীর মতোই মুখে মুখে অঙ্ক কষেন

শেষ আপডেট: 25 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মানব কম্পিউটার শকুন্তলার দেবীকে মনে করাল কুড়ি বছরের ঝকঝকে তরুণ নীলকান্ত ভানু প্রকাশ। গণিতবিদ শকুন্তলা দেবী যেমন মুখে মুখে অঙ্ক কষতেন, ক্যালকুলেটরও লাগত না, এই তরুণও ঠিক তাই। নিমেষের মধ্যে জটিল অঙ্কের সমাধান করতে পারেন। কম্পিউটারের থেকেও দ্রুত। ক্যালকুলেটরের প্রয়োজনই হয় না। বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছেন নীলকান্ত। মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডের (এমএসও) মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় তরুণের প্রতিভা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকেই। ২৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথমবার ভারতকে সোনা এনে দিয়েছেন নীলকান্ত ভানু প্রকাশ। মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এর আগে ভারত থেকে কেউ সোনা জেতেননি। নীলকান্তই প্রথম। বিশ্ব চ্যাম্পিয়ন শুধু নয়, তরুণের ব্যতিক্রমী প্রতিভা দেখে অবাক বিশ্বের তাবড় গণিতবিদরাও। ভারতের গর্ব শকুন্তলা দেবীর মতোই নীলকান্ত ভানু প্রকাশের নামও হয়েছে ‘হিউম্যান ক্যালকুলেটর’। বাড়ি হায়দরাবাদে। দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন কলেজে অঙ্কে অনার্স করছেন নীলকান্ত। মাত্র কুড়ি বছর বয়সেই চারটি বিশ্বরেকর্ড করে ফেলেছেন। ৫০টি লিমকা রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। কম্পিউটারের থেকেও তাড়াতাড়ি অঙ্ক কষে গোটা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছেন হায়দরাবাদের তরুণ।

আরও পড়ুন: ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবী: বাঙালি বাড়ির বউ অঙ্ক কষতেন মুখে মুখে

ক্যালকুলেটরে অঙ্কের ডিজিট টাইপ করে যে কোনও জটিল হিসেব বের করতে যতটা সময় লাগে, তার থেকেও দ্রুত মুখে মুখেই অঙ্ক কষে দিতে পারেন নীলকান্ত। যোগ, বিয়োগ, গুণ, ভাগ তো বটেই শতকরা হিসেব থেকে বড় সংখ্যার বর্গমূল বের করা, সবই তাঁর কাছে খুবই সহজ। অঙ্কের সমস্যা বললে নিমেষে মুখেই তার সমাধান বলে দিতে পারেন। এমনকি বিচারকরা দেখেছেন, কম্পিউটারে কোনও জটিল অঙ্কের সমাধান বের করতে যত সময় লাগে তার থেকেও তাড়াতাড়ি অঙ্ক কষতে পারেন নীলকান্ত। তাঁর মেধা ব্যতিক্রমী, মস্তিষ্ক কম্পিউটারের থেকেও দ্রুত কাজ করে। অঙ্কের জাদুকর স্কট ফ্ল্যানসবার্গ ও শকুন্তলা দেবীর সঙ্গেই এখন তুলনা করা হচ্ছে নীলকান্ত ভানু প্রকাশের। লন্ডনে এ বছর মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডের প্রতিযোগিতা ভার্চুয়ালি হয়েছিল।  ব্রিটেন, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, গ্রিস সহ বিশ্বের ১৩টি দেশের মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ভারত থেকে ছিলেন নীলকান্ত। জানিয়েছেন, তাঁর বয়সী তরুণ, তরুণী যেমন ছিলেন তেমনি ৫৭ বছর বয়সী অঙ্কের শিক্ষক, গণিতবিদরাও ছিলেন। সকলকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছেন তিনিই। তরুণের কথায়, “লন্ডনে মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে ভারতের জন্য সোনা জিতেছি আমি। নিজের সাফল্য শুধু নয়, দেশের জন্য গর্বিত। ভারতে প্রথম কেউ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতল।” নীলকান্ত বলেছেন, তাঁর সঙ্গে জোর টক্কর হয়েছিল এক লেবানিজ প্রতিযোগীর। তবে তিনি ৬৫ পয়েন্টে হারিয়ে দিয়েছেন তাঁকে। তৃতীয় হয়েছেন সৌদি আরবের এক প্রতিযোগী। গণিতবিদ হতে চান নীলকান্ত। অঙ্কের বিষয়ে যত রকমের প্রতিযোগিতা হবে বিশ্বে, তার সবেতেই যোগ দেওয়ার ও সেরার শিরোপা জেতার লক্ষ্য রয়েছে তাঁর। নীলকান্ত বলেছেন, দেশে তাঁরই মতো ছাত্রছাত্রীরা রয়েছেন যাঁদের গণিতে মেধা অসাধারণ। হয় তাঁরা সঠিক প্রশিক্ষণ পান না, নয়তো অভাবের কারণে পিছিয়ে যেতে বাধ্য হন। মেধাবী পড়ুয়াদের জন্য দেশে ‘ম্যাথ ল্যাব’ তৈরির ইচ্ছা আছে নীলকান্তের। জানিয়েছেন, তাঁর পরিকল্পনা ‘ভিশন ম্যাথ’ । লক্ষ্য লক্ষ্য ছেলেমেয়েকে পড়াশোনার সুযোগ করে দিতে পারে এই প্রকল্প। এই বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি। “অঙ্ক নিয়ে ভয় রয়েছে আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরই। অঙ্ক মানেই তাদের কাছে আতঙ্ক। এই ভয় দূর করতে হবে। অঙ্ক কষার মধ্যেও যে আনন্দ আছে সেটা বোঝাতে হবে ছোট ছোট ছেলেমেয়েদের,” বলেছেন নীলকান্ত। জানিয়েছেন, দেশের সর্বশিক্ষা অভিযানের একটা অংশ হতে পারে এই ‘ভিশন ম্যাথ’ ।  দেশের মেধাবী পড়ুয়াদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে জাতীয় স্তরে শুধু নয় ভারতীয় পড়ুয়াদের খ্যাতি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক স্তরেও। এই লক্ষ্যের দিকেই এগোতে চান ‘হিউম্যান ক্যালকুলেটর’ নীলকান্ত ভানু প্রকাশ।

```