Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

১৫০০ জনকে রক্ষা করতে হবে, পরিবারের খেয়াল রেখো', শহিদ কর্নেল আশুতোষের শেষ কথা আঁকড়েই বাঁচবেন স্ত্রী পল্লবী

দ্য ওয়াল ব্যুরো: “মৃত্যুতে নয়, পরিবার মনে রাখবে তাঁর শৌর্য্যে, বীরত্বে, দেশের জন্য স্বার্থত্যাগে”, স্বামীর গর্বে গর্বিত শহিদ কর্নেল আশুতোষ শর্মার স্ত্রী পল্লবী। হান্দওয়ারা এনকাউন্টারে যাওয়ার আগে পল্লবীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল কর্নেলের

১৫০০ জনকে রক্ষা করতে হবে, পরিবারের খেয়াল রেখো', শহিদ কর্নেল আশুতোষের শেষ কথা আঁকড়েই বাঁচবেন স্ত্রী পল্লবী

শেষ আপডেট: 3 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: “মৃত্যুতে নয়, পরিবার মনে রাখবে তাঁর শৌর্য্যে, বীরত্বে, দেশের জন্য স্বার্থত্যাগে”, স্বামীর গর্বে গর্বিত শহিদ কর্নেল আশুতোষ শর্মার স্ত্রী পল্লবী। হান্দওয়ারা এনকাউন্টারে যাওয়ার আগে পল্লবীর সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল কর্নেলের। জঙ্গিদের খতম করে তাড়াতাড়ি ফিরবেন বলেছিলেন। রবিবার বিকেল অবধি স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অজানা বিপদের আশঙ্কায় বুক কেঁপে উঠেছিল পল্লবীর। ছোট্ট মেয়েটাকে বুকে আঁকড়েই মন শক্ত করেছিলেন। কানে ভাসছিল স্বামীর শেষ বলা কয়েকটা কথা, “আমি ফিরব, পরিবারের খেয়াল রেখো।” লস্কর কম্যান্ডার হায়দারকে নিকেশ করেই ফিরবেন বলেছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা। কিন্তু পরিণতির কথাও কি আগাম ভেবে রেখেছিলেন কর্নেল! জঙ্গিদের গোপন ঘাঁটিতে ঢুকে পড়ে মুখোমুখি লড়াইয়ের ঝুঁকি অনেকটাই। নেতৃত্ব দেন যে কর্নেল তাঁর দক্ষতা ও সাহসের জোরেই বাকিরা অনুপ্রাণিত হন। রক্ত গরম হয়ে ওঠে। মেজর অনুজ সুদ,  নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ ও জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজিকে লস্কর জঙ্গিদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন কর্নেল আশুতোষ। পণবন্দিদের উদ্ধার করতে হত, বাকি সেনাদের দায়িত্বও ছিল তাঁর। পরিণতি যাই হোক, জঙ্গিদের নিকেশ করাই সেই মুহূর্তে একমাত্র লক্ষ্য ছিল কর্নেলের। শহিদ কর্নেলের স্ত্রী পল্লবী বলেছেন, বিপদ আসতে পারে যে কোনও দিক থেকেই সেটা জানতেন তাঁর স্বামী। তাই হয়ত শেষবার বলেছিলেন, “১৫০০ জনের দায়িত্ব আমার কাঁধে। তাঁদের রক্ষা করতে হবে। আমি জানি তুমি পরিবারের খেয়াল রাখতে পারবে।” মনে যে ক্ষত তৈরি হয়েছে তা পূরণ হবে না কোনওদিন, কিন্তু বীরত্ব আর স্বার্থত্যাগের যে রাস্তা দেখিয়ে গিয়েছেন কর্নেল, তাকেই সম্বল করে বেঁচে থাকার রাস্তা খুঁজে নেওয়া যাবে, বলেছেন পল্লবী।

আরও পড়ুন: দু’বার গ্যালান্ট্রি, একাধিক জঙ্গি দমন অভিযানে সাফল্য, লস্কর কম্যান্ডার হায়দারকে খতম করেই শহিদ হয়েছেন কর্নেল আশুতোষ

“উনি জানতেন আমি পরিবারকে সামলাতে পারব তাই নিশ্চিন্তে নিজের কর্তব্যে যেতে পেরেছিলেন। পিছুটান থাকলে দুর্বল হয়ে পড়তেন। কর্তব্যের প্রতি তাঁর এই নিষ্ঠাকে আমি সম্মান করি”, চোখে জল নয় স্বামীর জন্য গর্ব অনুভব করছেন পল্লবী। বলেছেন, সেনার ইউনিফর্মকে শ্রদ্ধা করতেন কর্নেল। সন্ত্রাস দমন করাই ছিল তাঁর লক্ষ্য। সবসময় বলতেন যে জঙ্গিরা দেশে নাশকতা তৈরি করছে, বহু মানুষের প্রাণ নিচ্ছে, তাদের খতম করবেনই। কাশ্মীরের যে কোনও বিপদসঙ্কুল স্থানে, জঙ্গিদমন অভিযানে নেতৃত্ব দিতে তাই কর্নেলেরই ডাক পড়ত। এই সাহস আর বীরত্বের জন্যই দু’বার ২০১৮ ও ২০১৯ সালে সেনা বীরত্বের অন্যতম বড় সম্মান গ্যালান্ট্রি পেয়েছিলেন কর্নেল আশুতোষ।

আরও পড়ুন: মেজর অনুজ তিন মাস আগে বিয়ে করেছিলেন, ছেলের মৃত্যুতেও গর্বিত ব্রিগেডিয়ার বাবা

ফিরবেন বলেছিলে ন কর্নেল। কথা রেখেছেন। ফিরছেনও নিজের বাড়িতে। জাতীয় পতাকায় মোড়া তাঁর নিথর দেহটা দেশের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে নিঃশব্দে। “আমি চাই মেয়ে তার বাবার আদর্শ ও নিষ্ঠাকে মনে রাখুক। নিজের জন্য নয়, অন্যের জন্যও যে বাঁচতে হয় সেই পথ দেখিয়ে গিয়েছেন কর্নেল”, কান্না নয়, মনকে শক্ত করছেন পল্লবী।

```