Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনডিএ ছাড়ার হুমকি শরিকের, কৃষি আইন বাতিল করার দাবি

দ্য ওয়াল ব্যুরো : নতুন কৃষি আইনের বিরোধিতা করে কয়েকমাস আগেই এনডিএ ছেড়েছে অকালি দল। এবার বিজেপি জোটের আরও এক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি দাবি তুলল, যে তিনটি কৃষি আইন নিয়ে দিল্লিতে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেগুলি অবিলম্বে বাতিল করতে হ

এনডিএ ছাড়ার হুমকি শরিকের, কৃষি আইন বাতিল করার দাবি

শেষ আপডেট: 30 November 2020 13:06

দ্য ওয়াল ব্যুরো : নতুন কৃষি আইনের বিরোধিতা করে কয়েকমাস আগেই এনডিএ ছেড়েছে অকালি দল। এবার বিজেপি জোটের আরও এক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি দাবি তুলল, যে তিনটি কৃষি আইন নিয়ে দিল্লিতে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, সেগুলি অবিলম্বে বাতিল করতে হবে। আরএলপি-র তরফে রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল বলেছেন, দাবি না মানলে তাঁরা এনডিএ ছেড়ে বেরিয়ে যাবেন। তিনি চান, কেন্দ্রীয় সরকার এখনই কৃষকদের সঙ্গে আলোচনায় বসুক। বেনিওয়াল সোমবার টুইট করে বলেন, "কৃষকদের আন্দোলনের প্রতি সারা দেশের মানুষের সমর্থন আছে। তাই নতুন তিনটি আইন অবিলম্বে বাতিল করা উচিত। স্বামীনাথন কমিশনের সুপারিশগুলিও মেনে নেওয়া উচিত।" পরে বেনিওয়াল লিখেছেন, "আমাদের দল এনডিএ-র শরিক। এই দলের প্রধান শক্তি কৃষক ও জওয়ানরা। আমাদের ভেবে দেখতে হবে আমরা আর এনডিএ-র শরিক থাকব কিনা।" আরএলপি-র সাংসদ কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, হরিয়ানা বা দিল্লির প্রতিবেশী অপর কোনও রাজ্য যেন কৃষকদের ওপরে দমনপীড়ন না চালায়। বেনিওয়াল টুইট করে বলেন, "কোনও রাজ্য যদি কৃষক আন্দোলন দমন করতে যায়, আমাদের দল দেশ জুড়ে বিক্ষোভ দেখাবে।" রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের বলেছিলেন, একটি শর্তে সরকার তাঁদের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে পারে। তা হল, বিক্ষোভকারীরা যত্রতত্র জমায়েত করতে পারবেন না। তাঁদের দিল্লির উপকণ্ঠে বুরারি অঞ্চলে জমায়েত করতে হবে। আন্দোলনকারীরা সেই অনুরোধ রাখতে অস্বীকার করেন। এরপর রবিবার রাতেই বিজেপি সভাপতি জে পি নড্ডার বাড়িতে জরুরি বৈঠকে বসেন শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। তাঁদের মধ্যে ছিলেন অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়েছেন, তাঁরা দিল্লিতে ঢোকা-বেরোনর পাঁচটি রাস্তা বন্ধ করে দেবেন। বিজেপি নেতারা রবিবার রাতে কৃষক বিক্ষোভ নিয়েই বৈঠক করেন। আলোচনা চলে দু'ঘণ্টা। কৃষকরা যে পাঁচটি রাস্তা বন্ধ করে দেবেন বলেছেন, তার মধ্যে আছে সোনিপত, রোহতক, জয়পুর, গাজিয়াবাদ-হাপুর এবং মথুরা। সোমবার সকালেই দিল্লি পুলিশ শহরের মানুষের কাছে আবেদন জানিয়েছে, ওই রাস্তাগুলি এড়িয়ে চলুন। কৃষকরা জানিয়ে দিয়েছেন, তাঁরা সরকারের সঙ্গে 'খোলা মনে' কথা বলতে চান। কিন্তু কেন্দ্রীয় সরকার আলোচনার পূর্বশর্ত আরোপ করেছে। সুতরাং তাঁরা বুরারিতে যাবেন না। কৃষকদের আশঙ্কা, তাঁরা সকলে যদি বুরারিতে জড়ো হন, ওই জায়গাটি অস্থায়ী জেলখানা বানিয়ে ফেলা হবে। এর আগে দিল্লি পুলিশ শহরের পাঁচটি স্টেডিয়ামকে অস্থায়ী জেল বানানোর জন্য অরবিন্দ কেজরিওয়ালের সরকারের কাছে অনুমতি চেয়েছিল। তার পর থেকেই অনেকে আশঙ্কা করছেন, বুরারিকেও অস্থায়ী জেল বানিয়ে ফেলা হতে পারে।

```