Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পিটিয়েছে পুলিশ, বাংলার পরিস্থিতি সাংঘাতিক: তিলজলায় বিস্ফোরক জাতীয় শিশু সুরক্ষা কমিশন

দ্য ওয়াল ব্যুরো: তিলজলায় (Tiljala) শিশুকন্যার মৃত্যুর ঘটনার তদন্তে কলকাতায় এসেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo) ও এক মহিলা সদস্য শুক্রবার গিয়েছিলেন সেই শিশুকন্যার বাড়িতে। সেখানে রাজ

পিটিয়েছে পুলিশ, বাংলার পরিস্থিতি সাংঘাতিক: তিলজলায় বিস্ফোরক জাতীয় শিশু সুরক্ষা কমিশন

শেষ আপডেট: 1 April 2023 02:59

দ্য ওয়াল ব্যুরো: তিলজলায় (Tiljala) শিশুকন্যার মৃত্যুর ঘটনার তদন্তে কলকাতায় এসেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo) ও এক মহিলা সদস্য শুক্রবার গিয়েছিলেন সেই শিশুকন্যার বাড়িতে। সেখানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে একপ্রস্থ সংঘাতের পর তিলজলা থানায় বিস্ফোরক অভিযোগ করলেন প্রিয়ঙ্ক।

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের দাবি, তিলজলা থানার ভিতর পুলিশ (Police) তাঁকে পিটিয়েছে। তাঁর দাবি, তিনি বডি ক্যামে গোটাটা রেকর্ড করছিলেন। পুলিশ মারধর করে তা ছিনিয়ে নেয়। দেখা যায়, তিলজলা থানার বাইরে এসে প্রবল চিৎকার করে প্রিয়ঙ্ক বলছেন, ‘পুলিশ আমায় মেরেছে। ওই সাদা উর্দি পরা পুলিশ আমায় পিটিয়েছে।’

শুক্রবার তিলজলায় নিহত শিশুকন্যার বাড়িতে যায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন। প্রায় একই সময়ে সেখানে পৌঁছয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দল। তাতে ছিলেন সুদেষ্ণা রায়, অনন্যা চক্রবর্তীরা। তাঁদের দাবি, জাতীয় শিশু সুরক্ষা কমিশন পরিবারের সঙ্গে কথা বলে এমন কিছু করতে চাইছে যাতে রাজ্যের বদনাম হয়। পাল্টা প্রিয়ঙ্ক প্রশ্ন তোলেন, এই রাজ্যের পুলিশ, কমিশন কী লুকোতে চাইছে। একটি শিশুর মৃত্যু হয়েছে। সত্যটা সামনে আসুক সবাই চায়। শুধু বাংলার প্রশাসন চায় না।

পরে হোটেলে বসে সাংবাদিক সম্মেলন করে প্রিয়ঙ্ক বলেন, ‘বাংলার পরিস্থিতি সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। পুলিশ আমার গায়ে হাত তুলে দিল। এ জিনিস ভাবাই যায় না।’ পুলিশ যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

মমতার মন্ত্রীকে সুপ্রিম কোর্টের বিচারপতি: বার অ্যাসোসিয়েশনটাকে রাজনীতির বাইরে রাখুন


```