Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতী সিংও! বলিউডে ড্রাগের খোঁজে আর কার বাড়ি বাকি রইল!

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে অর্জুন রামপালকে তলব করা হয়েছিল কিছুদিন আগেই। এবার নার্কোটিক্স অফিসারদের নজরে টেলিভিশনের কমেডি কুইন ভারতী সিং। তাঁর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ভারতী ও তাঁর স্বামী হর

ভারতী সিংও! বলিউডে ড্রাগের খোঁজে আর কার বাড়ি বাকি রইল!

শেষ আপডেট: 20 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাদক কাণ্ডে অর্জুন রামপালকে তলব করা হয়েছিল কিছুদিন আগেই। এবার নার্কোটিক্স অফিসারদের নজরে টেলিভিশনের কমেডি কুইন ভারতী সিং। তাঁর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া ড্রাগ নেন, এমন অভিযোগ নার্কোটিক্সের অফিসারদের। সে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীকে ডেকে পাঠানো হতে পারে বলেও খবর। মাদক চক্রের সঙ্গে তাঁদের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। Comedian Bharti Singh under scanner as NCB raids her and Haarsh  Limbachiyaa's house in Mumbai | PINKVILLA সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। বলিউডের সঙ্গে মাদক যোগের একের পর এক সূত্র সামনে আসছে। এর আগে  প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে মাদক কাণ্ডে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। তার আগে অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চলেছে। মাদক মামলায় নাম জড়িয়েছে তাঁর শ্যালকের। ছাড় পাননি বলি অভিনেতা অর্জুন রামপালও। সূত্রের খবর, রামপালের বান্ধবী গ্যাব্রিবেলা দেমেত্রিয়াদেসের ভাই অ্যাজিসিলাওসকে মাদক কাণ্ডে আগেই গ্রেফতার করেছিলেন এনসিবি-র অফিসাররা। জামিনে ছাড়া পান তিনি। সেই সূত্রেই অভিনেতা অর্জুন রামপালের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসাররা। Fun with Team Munna Michael (2017) সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের মাদক চক্রের বিষয়টা সামনে আসে। মাদক যোগের অভিযোগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক ও অভিনেতার দুই কর্মচারী দীপেশ সবন্ত ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে এনসিবি। প্রায় এক মাস জেল খেটে ছাড়া পান রিয়া। মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান, রকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করেছেন গোয়েন্দারা। এনসিবি সূত্রে খবর, বলিউডের মাদকযোগের তদন্তে নেমে বেশ কয়েকটি মাদক চক্রের খোঁজ পেয়েছেন তদন্তকারী অফিসাররা।  মুম্বইয়ের চার জায়গা থেকে আরও চার মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।

```