Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘নয়া পাকিস্তান’ জঙ্গিদের বিরুদ্ধে ‘নয়া অ্যাকশান’ নিয়ে দেখাক, কটাক্ষ ভারতের

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, তিনি নয়া পাকিস্তান গড়তে চান। সেই পাকিস্তানে সন্ত্রাসবাদীদের স্থান নেই। একইসঙ্গে শোনা যায়, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি বন্ধ করে দিয়েছে পুলিশ। জ

‘নয়া পাকিস্তান’ জঙ্গিদের বিরুদ্ধে ‘নয়া অ্যাকশান’ নিয়ে দেখাক, কটাক্ষ ভারতের

শেষ আপডেট: 9 March 2019 06:20

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, তিনি নয়া পাকিস্তান গড়তে চান। সেই পাকিস্তানে সন্ত্রাসবাদীদের স্থান নেই। একইসঙ্গে শোনা যায়, পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি বন্ধ করে দিয়েছে পুলিশ। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এরপর শনিবার ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হল, যদি সত্যিই ‘নয়া পাকিস্তান’ তৈরি হয়, তাহলে জঙ্গিদের বিরুদ্ধেও ‘নয়া অ্যাকশান’ নিতে হবে। পর্যবেক্ষকদের মতে, ভারত যে ইমরানের কথায় এখনই বিশ্বাস করছে না, সেকথাই বুঝিয়ে দেওয়া হয়েছে। ইমরান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেছেন বটে, কিন্তু তাতে বিশ্বাস করছেন না অনেকেই। এর আগেও একাধিকবার পাকিস্তান বলেছে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীরা রীতিমতো ঘাঁটি বানিয়ে বসে আছে পাকিস্তানে। পর্যবেক্ষকদের মতে, কোনও বড় ধরনের জঙ্গি হানার পরে আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপরে চাপ সৃষ্টি হয়। আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য শক্তিশালী দেশ পাকিস্তানকে অনুরোধ করে যাতে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তখন পাকিস্তান লোকদেখানো ধরপাকড়ও করে। কিন্তু কিছুদিন পরেই ধৃতরা ছাড়া পেয়ে যায়। ২০০১ সালে ভারতের সংসদ ভবনে জঙ্গিরা হানা দেয়। তার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আন্তর্জাতিক মহলের চাপে পাকিস্তান ঘোষণা করে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার পরেও জঙ্গি তৎপরতা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। ২০০৮ সালে জঙ্গিরা মুম্বইতে হানা দেয়। বহু লোক মারা যান। ফের আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানকে বলা হয়, হামলার মূল চক্রী লস্কর ই তৈবা ও তার প্রধান হাফিজ মহম্মদ সৈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানও বলে, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এখনও সেখানে লস্কর শিবিরের অস্তিত্ব রয়েছে। পুলওয়ামাতে জঙ্গি হানার পরেও ইমরান একই কথা বলছেন। সেজন্য এদিন বিদেশ মন্ত্রক থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিক বৈঠক করে বলেছেন, ইমরান যদি সত্যিই নয়া পাকিস্তান বানাতে চান, তাঁর মনে যদি ‘নয়ি সোচ’ অর্থাৎ নতুন ভাবনা থাকে, তাহলে তা ‘নয়া অ্যাকশানের’ মাধ্যমে প্রকাশ পাবে। পাকিস্তানের মাটিতে যে জঙ্গিরা সক্রিয় তাদের বিরুদ্ধে তিনি নিশ্চয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন-- জঙ্গিদের পাকিস্তানে ঘাঁটি বানাতে দেব না, এতদিন পরে বললেন ইমরান

পাকিস্তানের সেনাবাহিনীর মন্তব্য উল্লেখ করে রবীশ কুমার বলেন, তারা বলেছে সেদেশে জইশ ই মহম্মদ নামে কোন সংগঠনের অস্তিত্বই নেই। পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্য করে সেদেশের সেনাকর্তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁরা পুলওয়ামা কাণ্ডে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি নন।

```