Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়চিরৌলির রেশ কাটেনি, ফের মাওবাদী হামলা ছত্তীসগড়ের সুকমায়, প্রাণ গেল দুই গ্রামবাসীর

দ্য ওয়াল ব্যুরো:  ২৪ ঘণ্টার মধ্যে ফের মাও হামলায় অশান্ত হলো ছত্তীসগড়। এক মাসের মধ্যে এই নিয়ে পঞ্চম বার হামলা চালালো মাওবাদীরা। নির্বিচারে চলল হত্যালীলা। বুধবারই ছত্তীসগড় সীমানায় মহারাষ্টের গড়চিরৌলিতে আইআইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৬ জনের

গড়চিরৌলির রেশ কাটেনি, ফের মাওবাদী হামলা ছত্তীসগড়ের সুকমায়, প্রাণ গেল দুই গ্রামবাসীর

শেষ আপডেট: 1 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ২৪ ঘণ্টার মধ্যে ফের মাও হামলায় অশান্ত হলো ছত্তীসগড়। এক মাসের মধ্যে এই নিয়ে পঞ্চম বার হামলা চালালো মাওবাদীরা। নির্বিচারে চলল হত্যালীলা। বুধবারই ছত্তীসগড় সীমানায় মহারাষ্টের গড়চিরৌলিতে আইআইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৬ জনের। সেই রেশ কাটতে না কাটতে ফের হামলা হলো সুকমার কিস্তারাম এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কিস্তারাম এলাকায় মাওবাদীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে দুই গ্রামবাসীর। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সুকমার নানা জায়গায় চলছে তল্লাশি অভিযান। গতকাল দুপুরেই আইইডি বিস্ফোরণে উড়ে যায় গড়চিরৌলি পুলিশের একটি গাড়ি। চালক ছাড়াও তাতে ছিলেন সি-৬০ ‘কুইক রেসপন্স টিম’-এর ১৫ জন সদস্য। ওই দিন সকালেই কুরখেড়ায় ১৩৬ নম্বর জাতীয় সড়ক তৈরির জায়গায় ঠিকাদারদের ২৭টি গাড়ি এবং যন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছিল মাওবাদীরা। সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই টহল দিতে বেরিয়েছিল সি-৬০ ‘কুইক রেসপন্স টিম’ । শুধু এপ্রিলেই লাগাতার ছত্তীসগড়ে হামলা চালিয়েছে মাওবাদীরা। চতুর্থ দফার নির্বাচনের আগের দিন ছত্তীসগড়ের বিজাপুরে মাওবাদীদের গুলিতে প্রাণ যায় দুই পুলিশ কর্মীর। জখম হন আরও এক। ভোট শুরুর দু’দিন আগে ৯ এপ্রিল মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে নিহত হন দন্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সঙ্গে আরও চার নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রায় ২০ কেজি বিস্ফোরকে উড়িয়ে দেওয়া হয়েছিল বিধায়কের সাঁজোয়া গাড়ি (আর্মার্ড  ভেহিকল)। ১১ এপ্রিল, প্রথম দফার ভোটের দিন গড়চিরৌলিতে ভোটকেন্দ্রের কাছে আইইডি বিস্ফোরণ ঘটেছিল। তাতে কেউ হতাহত হননি।এপ্রিলের শুরুতে ছত্তীসগড়ের কঙ্কর জেলার মহলা গ্রামে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গিয়েছিল চার বিএসএফ জওয়ানের। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/16-security-personnel-killed-in-ied-blast-by-maoists/

```