Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লন্ডনে রেস্তোরাঁয় বসে চা খাচ্ছেন শরিফ, ছবি দেখে তোলপাড় পাকিস্তানে, তাঁকে দেশে ফেরানোর দাবি

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে শোনা গিয়েছিল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন লন্ডনে। কিন্তু সম্প্রতি তোলা এক ছবিতে দেখা গিয়েছে, লন্ডনে এক রেস্তোরাঁয় বসে চা পান করছেন ৭০ বছর

লন্ডনে রেস্তোরাঁয় বসে চা খাচ্ছেন শরিফ, ছবি দেখে তোলপাড় পাকিস্তানে, তাঁকে দেশে ফেরানোর দাবি

শেষ আপডেট: 1 June 2020 08:32

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে শোনা গিয়েছিল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন লন্ডনে। কিন্তু সম্প্রতি তোলা এক ছবিতে দেখা গিয়েছে, লন্ডনে এক রেস্তোরাঁয় বসে চা পান করছেন ৭০ বছর বয়সী শরিফ। সঙ্গে আছেন তাঁর নাতনি। শরিফের পরনে নীল সালোয়ার কামিজ। মাথায় টুপি। দেখে মনেই হচ্ছে না শরিফ অসুস্থ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সরব হয়েছেন পাকিস্তানে শাসক তেহরিক ই ইনসাফ দলের সদস্যরা। তাঁদের দাবি, শরিফকে অবিলম্বে পাকিস্তানে ফিরিয়ে আনা হোক। পাকিস্তানের কয়েকজন মন্ত্রী বলেছেন, ছবি দেখে মনে হচ্ছে, শরিফ খোশ মেজাজে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। করোনা অতিমহামারীর সময় তিনি মাস্ক পর্যন্ত পরেননি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, “শরিফের ছবি দেখেই বোঝা যাচ্ছে, আমাদের আইন ও বিচার ব্যবস্থা কীভাবে কাজ করে।” তাঁর ধারণা, ওই ছবি দেখলে মানুষ আর প্রশাসনের ওপরে ভরসা রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল বলেন, শরিফ আদালতে মিথ্যা কথা বলে লন্ডনে গিয়েছেন। তাঁর কথায়, “শরিফের মতো লোক ভাবেন, দেশের মানুষ বোকা।” শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, তাঁর বাবাকে অপমান করার উদ্দেশ্যে কেউ ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাঁর ইঙ্গিত, সরকারের কর্তাব্যক্তিরাই ওই ছবি ফাঁস করেছেন। কিন্তু তাঁদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শরিফকে সুস্থ দেখে দেশে তাঁর সমর্থকরা খুশি হয়েছেন। মরিয়ম জানান, তাঁর মা যখন গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের এক আইসিইউ-তে ছিলেন, তখন একদল লোক জোর করে তাঁর ছবি তোলার চেষ্টা করেছিল। অন্যদিকে শাহবাজ গিলের দাবি, শরিফের পিএমএল-এন দলের নেতারাই ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন। তাঁরা প্রমাণ করতে চান, শরিফ এখন সুস্থ। তিনিই দল চালাচ্ছেন।

```