Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চার দিন পরে উদ্ধার নৌসেনার মিগের ধ্বংসস্তূপ, নিখোঁজ কম্যান্ডরের সন্ধান মেলেনি এখনও

দ্য ওয়াল ব্যুরো: এখনও সন্ধান মিলল না ভারতীয় নৌসেনার নিখোঁজ দ্বিতীয় পাইলটের। তবে চার দিন পরে যে ধ্বংসস্তূপ উদ্ধার হয়েছে, তাতে তদন্তকারীরা নিশ্চিত, বিমানটি ক্র্যাশ করার ঠিক আগে নিজেকে পাইলটের আসন থেকে ইজেক্ট করতে পেরেছিলেন কম্যান্ডার নিশান্ত

চার দিন পরে উদ্ধার নৌসেনার মিগের ধ্বংসস্তূপ, নিখোঁজ কম্যান্ডরের সন্ধান মেলেনি এখনও

শেষ আপডেট: 30 November 2020 16:07

দ্য ওয়াল ব্যুরো: এখনও সন্ধান মিলল না ভারতীয় নৌসেনার নিখোঁজ দ্বিতীয় পাইলটের। তবে চার দিন পরে যে ধ্বংসস্তূপ উদ্ধার হয়েছে, তাতে তদন্তকারীরা নিশ্চিত, বিমানটি ক্র্যাশ করার ঠিক আগে নিজেকে পাইলটের আসন থেকে ইজেক্ট করতে পেরেছিলেন কম্যান্ডার নিশান্ত সিং। কারণ তাঁর ইজেক্ট আসনটি নেই বিমানে। তবে তাঁর কোনও খোঁজ মেলেনি এখনও, চলছে তল্লাশি। ২৬ নভেম্বর বিকেল ৫টা নাগাদ আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে পাড়ি দিয়েছিল নৌসেনার মিগ-২৯কে ট্রেনার বিমানটি। তার পরেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। শেষ মুহূর্তে দুই চালক বিশিষ্ট বিমানটি থেকে একজন পাইলট বেরোতে পারলেও এখনও নিখোঁজ কম্যান্ডার নিশান্ত। প্রথম জনকে উদ্ধার করা হয়েছে। নিশান্তের খোঁজে ৯টি যুদ্ধজাহাজ ও ১৪টি বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।নৌসেনা সূত্রের খবর, রাশিয়ান প্রযুক্তি দিয়ে তৈরি দ্বিআসনবিশিষ্ট মিগ-২৯কে অত্যাধুনিক ও নিখুঁত বিমান হিসেবে বিশ্বে পরিচিত। নিয়ম অনুযায়ী, বিপদের সময়ে পিছনের আসনে বসা পাইলট আগে ইজেক্ট করেন নিজেকে, তার পরে সামনের পাইলট নিজেকে ইজেক্ট করেন। তদন্তকারীরা জানাচ্ছেন, ২৬ তারিখ যখন দুর্ঘটনা ঘটেছিল, তখন বিমানটি অনেক নিচুতেই ছিল। সেই অবস্থাতেই নিজেদের ইজেক্ট করেনন পাইলটরা। দ্বিতীয় পাইলট, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন কম্যান্ডরের কাছে, তিনি প্যারাশ্যুটে করে লাফিয়ে পড়েন। কিন্তু কম্যান্ডরের ক্ষেত্রে ঠিক কী হল, তা এখনও ধোঁয়াশায়। গত এক বছরে এই নিয়ে তিনটি মিগ-২৯কে বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ফলে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নৌসেনার শীর্ষকর্তাদের মধ্যে। তাই, কী ভাবে বিমান ভেঙে পড়ল, কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখার জন্য উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সবরকম ভাবে খোঁজ চলছে নিখোঁজ কম্যান্ডর সিংয়ের। গত মে মাসেই বিয়ে হয়েছিল তাঁর। তাঁর বিয়ের চিঠিটি এখনও বাহিনীতে হাসির রোল তোলে। তিনি লিখেছিলেন, “আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে খুব দ্রুত আমি একটি নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ ঘটাতে চলেছি। এই সিদ্ধান্ত আর বদলানোর সময় নেই। আমার প্রেমিকা এবং আমি একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, পরস্পরকে খুন না করে। আপনার অনুমতি চাইছি।” এমন মজার মানুষের এই বিপদের জন্য সকলেই দুশ্চিন্তায়। তবে মিগ সিরিজের বিমান ভেঙে পড়ার ঘটনা এদেশে নতুন কিছু নয়। এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বায়ুসেনার বহু পাইলটেরও। ২০১৯ সালের জুন মাসেই এমনই একটি মিগ-২৯কে বিমান ভেঙে পড়েছিল। তবে এর সাফল্যও কম নয়। এই মিগ সিরিজেরই একটি বিমান সম্প্রতি যে কারণে সবচেয়ে বেশি আলোচিত হয়, তা হল গত বছরে পাকিস্তানে ভারতীয় সেনা অভিনন্দনের পৌঁছনোর ঘটনা। মিগ ২১ বিমান থেকে নিজেকে ইজেক্ট করেছিলেন তিনি।

```