Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরে ভাই তাড়াতাড়ি করো! নবীনের 'স্লেজিং'-এর অভিজ্ঞতা শুনে হেসে গড়াচ্ছেন সকলে

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁর সঙ্গে বিরাট কোহলির ঠোকাঠুকি ঘিরে উত্তাল দর্শকরা। আইপিএলের ম্যাড়ম্যাড়ে ম্যাচও একেবারে তেলমশলায় ভেজে দিয়েছেন তিনি একাই। আসরে নেমে বিস্তর সমালোচনা কুড়িয়েছিলেন তাঁর দলের মেন্টর গৌতম গম্ভীরও। এবার লখনউ সুপার জায়া

আরে ভাই তাড়াতাড়ি করো! নবীনের 'স্লেজিং'-এর অভিজ্ঞতা শুনে হেসে গড়াচ্ছেন সকলে

শেষ আপডেট: 12 May 2023 14:11

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁর সঙ্গে বিরাট কোহলির ঠোকাঠুকি ঘিরে উত্তাল দর্শকরা। আইপিএলের ম্যাড়ম্যাড়ে ম্যাচও একেবারে তেলমশলায় ভেজে দিয়েছেন তিনি একাই। আসরে নেমে বিস্তর সমালোচনা কুড়িয়েছিলেন তাঁর দলের মেন্টর গৌতম গম্ভীরও। এবার লখনউ সুপার জায়ান্টসের সেই নবীন উল হকেরই স্লেজিং (Naveen ul Haq sledging) নিয়ে একটা মজাদার গল্প বেরিয়ে এল সমাজমাধ্যমের আড্ডায়।

শুক্রবার বেলার দিকে এলএসজির (Lucknow Super Giants) তরফে টুইট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, আড্ডায় বসেছেন নবীন উল-হক এবং আবেশ খান। নানাবিধ মজার প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা। আবেশ তো রীতিমতো বন্ধু নবীনের জন্য দু'কলি গানও গেয়ে ফেললেন। তারপরেই এল স্লেজিং প্রসঙ্গ। জিজ্ঞেস করা হয়, তোমার প্রিয় স্লেজিং-এর ঘটনা বা অভিজ্ঞতা কীরকম?

https://twitter.com/LucknowIPL/status/1656917436820586496?s=20

বলতে গিয়ে হেসেই ফেলেন নবীন। বলেন, 'স্লেজিং আমি শুরুতে কখনওই করি না, সেটা আমার স্বভাবে নেই। তবে একটা ঘটনার কথা মনে পড়ছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটেই ছিল সেটা। আমি ব্যাটে ছিলাম, নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে। এদিকে সিলিতে একজন দাঁড়িয়ে ফিল্ডিং করছিল, তার তখন সদ্য সদ্য বিয়ে হয়েছে। সে এদিকে তাগাদা দিচ্ছে, আরে ভাই তাড়াতাড়ি শেষ করো, বাড়ি যেতে হবে, কিছু কাজ বাকি আছে…!' আবেশ কিছুটা হতাশভাবেই বললেন, 'যাহ, এটা তো খুব একটা সিরিয়াস কিছু হল না দেখছি!' নবীনও হাসতে হাসতে বলেন, সত্যিই, সিরিয়াস ছিল না। মজাদারই ছিল।

নারীসঙ্গে ইমরান, প্লেবয় থেকে প্রধানমন্ত্রীর হওয়ার পথে অনেক মহিলা


```