Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার নামে দল, এবার নিজের নামে সরকারি স্কিম চালু নবীনের

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার প্রবাদপ্রতিম নেতা ও মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিজু পট্টনায়েক। প্রাক্তন কংগ্রেসি বিজু ছিলেন জনতা পার্টি ও জনতা দলের স্থপতিদের অন্যতম। জনতা দলের ভেঙে তৈরি ডজনেরও বেশি দলের অন্যতম বিহারে লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দ

বাবার নামে দল, এবার নিজের নামে সরকারি স্কিম চালু নবীনের

শেষ আপডেট: 12 July 2023 11:50

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার প্রবাদপ্রতিম নেতা ও মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিজু পট্টনায়েক। প্রাক্তন কংগ্রেসি বিজু ছিলেন জনতা পার্টি ও জনতা দলের স্থপতিদের অন্যতম। জনতা দলের ভেঙে তৈরি ডজনেরও বেশি দলের অন্যতম বিহারে লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল এবং ওড়িশায় বিজু জনতা দল। বাবার নামে দল গড়েন ২৩ বছর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। আগামী লোকসভা ও বিধানসভা ভোটের লক্ষ্যে এবার নিজের নামেই সরকারি স্কিম (scheme) চালু করলেন নবীন। তাঁর সরকারের নতুন স্কিমের নাম ‘আমা ওড়িশা, নবীন ওড়িশা’, অর্থাৎ আমাদের ওড়িশা, নতুন ওড়িশা।

ওড়িশায় বিগত বহু বছর ধরেই লোকসভা ও বিধানসভার নির্বাচন এক সঙ্গে হয়ে আসছে। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের এপ্রিল-মে মাসে হবে লোকসভা এবং ওড়িশা বিধানসভার ভোট। নবীনের নয়া স্কিমে রাজ্যের পঞ্চায়েতগুলিকে সরকার মাথাপিছু ৫০ লাখ টাকা দেবে। এই টাকা তারা নির্ধারিত কিছু প্রকল্পেই খবচ করতে পারবে। তবে নির্ধারিত তালিকা থেকে কোন পঞ্চায়েত কোন খাতে খরচ করবে সেটা তাদের ব্যাপার। বাংলার মতো ওড়িশাতেও গত বছর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বিজেডি সিংহভাগ পঞ্চায়েত দখল করেছে। বোঝাই যাচ্ছে ভোটের মুখে দলীয় পঞ্চায়েতের হাত দিয়ে গ্রামে উন্নয়নের আবহ তৈরির পরিকল্পনা নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
নবীন ওড়িশা বলার কারণ, এই টাকা খরচ করা যাবে গ্রামে ইন্টারনেট পরিষেবা, ই-লাইব্রেরি, জিম ইত্যাদি আধুনিক পরিষেবা চালুর জন্য। বিজু জনতা দলের বক্তব্য, নবীন অর্থ নতুন। মুখ্যমন্ত্রীর নাম যদি নবীন হয় তাই বলে কি সেটি ব্যবহার করা যাবে না।

যদিও বিরোধীরা বলছে, মুখ্যমন্ত্রী (Naveen Patnaik) কৌশল করেই নিজের নামটি সরকারি স্কিমে ঢুকিয়ে দিয়েছেন। ভোটের আগে গ্রাম গ্রামান্তরে ‘নবীন’ শব্দটি জ্বল জ্বল করবে সরকারি প্রচারের ঠেলায়। এটা যেমন কুশলী রাজনীতির চাল, তেমনই অনৈতিকও বটে।

ওড়িশায় এই জাতীয় প্রকল্প অতীতে বিজেডির জন্য লাভদায়ক হয়েছে। ২০১৭-র পঞ্চায়েত ভোটে বিজেপির কাছে ভাল মতো ধাক্কা খেয়েছিল বিজেডি। নবীন এরপরই ‘আমা গাও আমা বিকাশ’ অর্থাৎ আমাদের গ্রাম আমাদের বিকাশ নামে প্রকল্প চালু করেছিলেন। তখনও পঞ্চায়েতগুলিকে টাকা বিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার যেমন আট হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন তিনি। খুব শিগগির পঞ্চায়েতের অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা। তারপর রাজ্য সফরে বের হবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারলে সেটা উদ্বেগের, পঞ্চায়েত মামলায় মন্তব্য হাইকোর্টের


```