Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নওসাদের গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা আইএসএফ বিধায়কের

বছর দুয়েক আগে কোনা এক্সপ্রেসওয়ের গরফার কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল নওসাদের গাড়ি।

নওসাদের গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা আইএসএফ বিধায়কের

নওসাদ সিদ্দিকি। ফাইল ছবি।

শেষ আপডেট: 12 April 2025 07:30

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে হাওড়ার অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির (Nausad Siddiqui) গাড়ি। বিধায়ক নিজে গাড়িতে ছিলেন।

স্থানীয় সূত্রের খবর, চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বিধায়কের গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। দুর্ঘটনার তীব্রতায় নওসাদের গাড়ির সামনে একটি চাকা ফেটে যায়। তবে বিধায়ক, তাঁর রক্ষী বা চালকের কোনও আঘাত লাগেনি বলেই খবর। রাতে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নওসাদও জানান, তাঁরা সুস্থ রয়েছেন।

শুক্রবার রাতে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন নওসাদ। ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে জ্যামে আটকে ছিল বিধায়কের গাড়ি। সেখানেই আচমকা পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। 

খবর পেয়ে স্থানীয়রা এসে চালককে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। দুর্ঘটনায় বিধায়কের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুলিশের তরফে অন্য একটি গাড়িতে করে নওসাদকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। 

বছর দুয়েক আগে কোনা এক্সপ্রেসওয়ের গরফার কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল নওসাদের গাড়ি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ঘটনার নেপথ্যে চক্রান্ত থাকতে পারে বলেও বিধায়কের একাংশ অনুগামীদের অনুমান। তবে নওসাদ নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। 


```