তাঁর কথায়, “হাওয়ায় লড়াই করব না। যেখানেই আমাদের বুথ স্তরে সংগঠন থাকবে, সেখানেই লড়ব। আর সেখানেই আসন চাইব।”

বিমান বসু ও নওসাদ সিদ্দিকি।
শেষ আপডেট: 25 September 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: চাপানউতোর চলছিলই। শেষমেশ সরাসরি জোট চেয়ে বামফ্রন্টকে চিঠি পাঠালেন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি। পাল্টা উদ্যোগেও পিছপা নয় আলিমুদ্দিন—চিঠি পাওয়ার পরই ফোন করে কথা বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
প্রাথমিক যোগাযোগ পাকা হলেও, আলোচনার পরবর্তী পর্ব ঠাঁই পাচ্ছে পুজোর পরে। কিন্তু ইতিমধ্যেই তরজা শুরু, কে কবে কার কথা শুনেছে বা শুনতে চায়নি তা নিয়েই।
নওসাদ স্পষ্টই জানাচ্ছেন, “আমরা চাই বিজেপি ও তৃণমূলের বাইরে যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে, তারা সবাই একজোট হয়ে লড়ুক।” তবে জোট চাইলেও মন্তব্যে খোঁচা রাখতে ভোলেননি আইএসএফ নেতা। কংগ্রেসকে তোপ দেগে বলেন, “গতবারে তারা আমাদের অচ্ছুৎ ভেবেছিল। এবার যেন সেই ভুল না করে।”
আর সিপিএমকে? খোলাখুলি না বললেও কটাক্ষ স্পষ্ট। নওসাদ বলছেন, “ফেসবুকের হাওয়ায় পার্টি চালিয়ে আসন ডিমান্ড করা যায় না।” সোজা কথায়, ফিল্ডে যার সংগঠন নেই, তার সঙ্গে সমঝোতা কঠিন—এই বার্তা দিলেন তিনি।
সংগঠন কোথায়, কতটা শক্তিশালী?
নওসাদের দাবি, আইএসএফ এখন আর কেবল হাওড়াতেই সীমাবদ্ধ নয়। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বুথ স্তরে সংগঠন তৈরি করছে তারা। কলকাতাতেও এক-দু’টি এলাকায় শক্ত ভিত তৈরি হয়েছে বলে জানাচ্ছেন তিনি।
তাঁর কথায়, “হাওয়ায় লড়াই করব না। যেখানেই আমাদের বুথ স্তরে সংগঠন থাকবে, সেখানেই লড়ব। আর সেখানেই আসন চাইব।”
একই সঙ্গে জোটের প্রসঙ্গেই কংগ্রেসকেও একপ্রকার বার্তা দিয়েছেন নওসাদ। সরাসরি রাহুল গান্ধীর নাম করে বললেন, “রাজ্যে এসে যেন তৃণমূলের আমলে ভোট চুরির প্রসঙ্গ তোলেন। শুধু কেন্দ্রের ভোট চোর বললে হবে না, রাজ্যেরও তো আছে।