হারিয়ে গিয়েছিল প্রেম, 'পাবজি' মিলিয়ে দিল কেরলের যুগলকে
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ভিডিও গেম 'পাবজি' খেলার নেশায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী, পরিবার ফেলে উধাও হয়েছিলেন মালয়েশিয়ার এক যুবক, এই ঘটনা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই ধিক্কার দিয়েছিলেন নেটিজেনরা। আবার সেই 'পাবজি' খেলায় মেতেই হারিয়ে যাওয়া প্রেম
শেষ আপডেট: 14 February 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ভিডিও গেম 'পাবজি' খেলার নেশায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী, পরিবার ফেলে উধাও হয়েছিলেন মালয়েশিয়ার এক যুবক, এই ঘটনা ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই ধিক্কার দিয়েছিলেন নেটিজেনরা। আবার সেই 'পাবজি' খেলায় মেতেই হারিয়ে যাওয়া প্রেম ফিরে পেলেন কেরলের এক যুগল।
নিজেদের বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহম্মদ রশিন জানিয়েছেন, এই গেমই বাঁচিয়েছে তাঁদের প্রেম। ভাঙতে বসা সম্পর্ককে জোড়া লাগিয়েছে 'পাবজি।' সেটা ঠিক কী ভাবে?
যুবকের কথায়, সালওয়া আহমেদের সঙ্গে বন্ধুত্ব কলেজ থেকেই। বন্ধুত্ব থেকেই প্রেম। বিয়ের কথাও পাকা। কলেজ শেষে মোটা মাইনের চাকরি পেয়ে রশিন পাড়ি দেন আরবে। ধীরে ধীরে দূরত্ব বাড়ে সম্পর্কেও। যুবক জানিয়েছেন, এক সময় ভয়েস ওভার কল, স্কাইপি, হোয়াটস্অ্যাপ নিষিদ্ধ হয়ে যায় আরবে। ফলে যোগাযোগের আর কোনও উপায় থাকে না। শেষে সম্পর্ক থেকে বেরিয়ে আসারই সিদ্ধান্ত নেন দু'জনে। সেই সময়েই তাঁদের মাঝে অনলাইন ভিডিও গেম 'পাবজি'র আগমন।
https://www.facebook.com/mohammedrasheenpm/posts/10214533666788759
‘প্লেয়ার্সআননোন ব্যাটলগ্রাউন্ড’, সংক্ষেপে ‘পিইউবিজি’ খেলায় মজে যান রশিন। খেলার জন্য নিমন্ত্রণ পাঠান সালওয়াকেও। এই খেলার সুবিধা হচ্ছে অনলাইনে একসঙ্গে একাধিক মানুষ এই গেম খেলতে পারেন। খেলার সূত্রে তাঁদের পরস্পরের মধ্যে কথাবার্তাও সম্ভব। কাজেই মন দিয়ে 'পাবজি' খেলতে শুরু করেন রশিন-সালওয়া। ফোন, মেসেজ আদানপ্রদান না হলেও, খেলার মাধ্যমেই ঠিকে থাকে সম্পর্ক। সালওয়ার কথায়, "আমি পাবজি খেলতে খুব একটা পছন্দ করতাম না। রশিনই বেশিরভাগ সময় খেলত। তবে যোগাযোগের যেহেতু আর কোনও রাস্তা ছিল না, তাই আমিও খেলতে শুরু করি। এইভাবেই রশিনের সঙ্গে কথা বলতাম। কেরলে ফেরার পর বিয়ে করি। "
বিয়ের পরও চুটিয়ে গেম খেলেন দম্পতি। সালওয়া বলেছেন, "এই খেলা আমাদের খুব পছন্দের। আমার স্বামীই আমার পাবজি-মেট। খেলায় জিতলে আমরা চিকেন রান্না করে সেলিব্রেট করি।"
আরও পড়ুন:
https://thewall.in/news-international-pubg-addict-husband-leaves-pregnant-wife-family-for-the-game/