Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই! সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার। 

সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই! সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

শেষ আপডেট: 19 February 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির অবস্থা ভয়ানক। ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় মহিলারা আতঙ্কে রয়েছেন। রাজ্য পুলিশের উপর আস্থা নেই, সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। এসসি কমিশনের পর এবার রাষ্ট্রপতি শাসনের সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার। 

গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল। সন্দেশখালি ঘুরে এসসি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার বলেছিলেন, "রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনও উপায় নেই।" সেই সুপারিশ রিপোর্ট আকারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয়। এবার জাতীয় মহিলা কমিশনের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সন্দেশখালির যা পরিস্থিতি তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনও উপায় নেই।

সোমবার সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দিনভর কথা বলেন গ্রামের নির্যাতিতা মহিলাদের সঙ্গে। এরপরই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন তিনি।

এদিন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, "সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়ে চলেছে। ১৮টা অভিযোগ পেয়েছি। বহু মহিলার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। দুটি ধর্ষণের ঘটনা আমি নিজে শুনেছি। একটি ধর্ষণের ঘটনায় এখনই অভিযোগ দায়ের করা হয়েছে।'' গ্রামের সব মহিলারাই আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

 সোমবার সকালে বিমানবন্দর থেকে সোজা সন্দেশখালি পৌঁছন রেখা শর্মা। বেলা সাড়ে ১২ টা নাগাদ সন্দেশখালি গ্রামে প্রবেশ করেন তিনি। এরপর প্রায় ৪ ঘণ্টা গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভিযোগের কথা শোনেন। সন্দেশখালির অসহায় মহিলারা তাঁর কাছে কেঁদে দু:খের কথা ব্যক্ত করেন বলে জানান রেখা শর্মা।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মহিলারা আমাকে ধরে কেঁদে সব বলেছেন। আমি সারাদিন তাঁদের দু:খের কথা শুনেছি। এতটাই খারাপ পরিস্থিতি যে ওঁরা আমাকে ছাড়ছেন না। মায়েরা আতঙ্কে-ভয়ে তাঁদের কিশোরী-যুবতী মেয়েদের অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।"

তাঁর আরও সংযোজন. " আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও কিছু সম্ভব নয়। কারণ পুলিশের থেকেও মহিলাদের ভয়। ওঁরা আমাকে ছাড়া থানায় যেতেও ভয় পাচ্ছেন।"

এদিন সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলার পর টোটোয় চেপে সন্দেশখালি থানায় যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালির চার মহিলা। থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন রেখা শর্মা।

গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালিতে। রাতবিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা। 


```