Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে পাতার মাস্ক, ২১ দিন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বাস্তারের আদিবাসীরাও

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকাতে মাস্ক পৌঁছয়নি তাঁদের গ্রামে। প্রশাসনের তরফে এসে বলা হয়নি, বাড়ির বাইরে না বেরতে কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু তাঁরা নিজে থেকে সচেতন হয়েছেন। বাড়ির বাইরে বেরনো বন্ধ করে দিয়েছেন। এমনক

মুখে পাতার মাস্ক, ২১ দিন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বাস্তারের আদিবাসীরাও

শেষ আপডেট: 26 March 2020 13:13

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে আটকাতে মাস্ক পৌঁছয়নি তাঁদের গ্রামে। প্রশাসনের তরফে এসে বলা হয়নি, বাড়ির বাইরে না বেরতে কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু তাঁরা নিজে থেকে সচেতন হয়েছেন। বাড়ির বাইরে বেরনো বন্ধ করে দিয়েছেন। এমনকি গাছের পাতা থেকে নিজেরাই তৈরি করেছেন মাস্ক। সেই মাস্ক পরেই থাকছেন ছত্তীসগড়ের বাস্তারের আদিবাসীরা। বাস্তারের কাঁকেরের আদিবাসীরা নিজেরাই গাছের পাতা থেকে সুন্দর করে মাস্ক তৈরি করেছেন। সেই মাস্কে নাক-মুখ ঢেকে রাখছেন তাঁরা। করোনা সংক্রমণ রুখতে বাড়ির বাইরেও বেরচ্ছেন না পুরুষ-মহিলা কেউ। আর এসবই হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২১ দিনের লকডাউন ঘোষণার অনেক আগে। কাঁকেরের আদিবাসী সমাজের প্রধানের কথায়, তাঁরা সরকারের দিকে তাকিয়ে থাকেননি। কবে সাহায্য আসবে তার পরোয়া করেননি। নিজেরাই সবার জন্য মাস্ক বানিয়েছেন। ২১ দিন বাড়ির বাইরে না বেরনোর নির্দেশও দেওয়া হয়েছে। আর এসব দেখেই হতবাক প্রশাসন থেকে শুরু করে নেটিজেনরাও। কাঁকেরের আদিবাসীদের এই সচেতনতার প্রশংসা করছেন সবাই। ইতিমধ্যেই ছত্তীসগড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩। রাজ্যের ২৮টি জেলায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে লকডাউনের মধ্যে যেন কেউ বাইরে না বেরয়। সুরক্ষার সব বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তারমধ্যেও রয়েছে অনেক অভিযোগ। স্যানিটাইজার থেকে মাস্ক, সবকিছুই কম বলে অভিযোগ মানুষের। কিন্তু কাঁকেরের আদিবাসীরা নিজেদের উপায় নিজেরাই করে নিয়েছেন। সবাইকে যেন বুঝিয়ে দিচ্ছেন ইচ্ছে থাকলেই উপায় হয়। করোনা সংক্রমণের মধ্যেও কাঁকেরের আদিবাসীদের এই পাতার মাস্ক ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

```