Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদে সুনসান দিল্লির জামা মসজিদ, লকডাউনে বাড়িতেই নমাজ পড়লেন সবাই

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য বছর এই দিনে সকাল থেকেই বিরাট ভিড় হয় দিল্লির জামা মসজিদে। ইদের নমাজ পড়তে সকাল থেকেই মসজিদে হাজির হন কয়েক হাজার মুসলিম। নমাজের পরে হয় কোলাকুলি। চলে শুভেচ্ছা বিনিময়। কিন্তু এবছরটা সবার থেকে আলাদা। করোনাভাইরাসের করাল গ

ইদে সুনসান দিল্লির জামা মসজিদ, লকডাউনে বাড়িতেই নমাজ পড়লেন সবাই

শেষ আপডেট: 25 May 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য বছর এই দিনে সকাল থেকেই বিরাট ভিড় হয় দিল্লির জামা মসজিদে। ইদের নমাজ পড়তে সকাল থেকেই মসজিদে হাজির হন কয়েক হাজার মুসলিম। নমাজের পরে হয় কোলাকুলি। চলে শুভেচ্ছা বিনিময়। কিন্তু এবছরটা সবার থেকে আলাদা। করোনাভাইরাসের করাল গ্রাসে দেশ। তাই বাড়িতেই ইদের নমাজ পড়ার আবেদন করেছেন বিভিন্ন মসজিদের ইমামরা। সেইমতো বাড়িতেই চলল নমাজ। ফোন কিংবা অনলাইনেই হল শুভেচ্ছা বিনিময়। ইদের সকালে সুনসান রইল দিল্লির জামা মসজিদ। এদিন দিল্লির জামা মসজিদের একটি এরিয়াল ভিউ ছবি টুইট করেন শোয়েব ইলিয়াস নামের এক ফটোগ্রাফার। সেখানে দেখা যায়, জামা মসজিদ চত্বর ফাঁকা। ছবির ক্যাপশনে সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে শোয়েব লেখেন, “একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা সকাল সাড়ে ৭টায় তোলা জামা মসজিদের ছবি। এই সময়েই ইদের নমাজ পড়া হয়। অথচ মসজিদ ফাঁকা। শুধুমাত্র শাহি ইমাম ও তাঁর পরিবার এদিন মসজিদে নমাজ পড়েছেন।” https://twitter.com/iamsohaibilyas/status/1264777788961124352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1264777788961124352&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Feid-ul-fitr-2020-striking-aerial-photo-shows-a-different-eid-at-delhis-jama-masjid-2234803 দিল্লি পুলিশের তরফে আগে থেকেই এই দিন যাতে ভিড় না হয়, তার জন্য সতর্ক করা হয়েছিল দিল্লিবাসীকে। গতকাল সংবাদসংস্থা এএনআইকে দিল্লির এক সিনিয়র পুলিশ আধিকারিক সঞ্জয় ভাটিয়া জানান, “মানুষকে আবেদন করা হয়েছে বাড়িতেই নমাজ পড়তে। বাইরে না বেরতে। গতকাল থেকে আমরা মাইকে প্রচার করছি। সোশ্যাল মিডিয়াতেও আমরা আবেদন জানিয়েছি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ পণ্যের জন্যই মানুষকে বাইরে বেরতে বলা হয়েছে। আমরা আশা করছি মানুষ আমাদের কথা শুনবেন। বাড়িতেই সবাই ইদ পালন করবেন।” [caption id="" align="aligncenter" width="650"]nvr7qfj ২০১৯ সালে ইদের দিন জামা মসজিদে চলছে নমাজ[/caption] জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মসজিদের কর্মীদের ১৫-১৬ জন আত্মীয় এদিন নমাজ পড়তে এসেছিলেন। বাকিরা সবাই বাড়িতে থেকেই নমাজ পড়েছেন। ইদ পালন করেছেন। মুসলিম জনগণের উদ্দেশে শাহি ইমাম একটা বার্তাও দিয়েছেন। তিনি বলেন, “সবার উচিত এই সময়ে যাঁদের প্রয়োজন রয়েছে তাঁদের সাহায্য করা। সামাজিক দূরত্বের মতো সতর্কতা নিলে তবেই এই ভাইরাসকে হারাতে পারব আমরা।” এদিন জামা মসজিদের পাশাপাশি দিল্লির ফতেহপুর মসজিদেও কোনও জমায়েত হয়নি। শুধুমাত্র শাহি ইমাম ও মসজিদের কর্মীরাই সেখানে নমাজ পড়েছেন। ফতেহপুর মসজিদের শাহি ইমাম মুফতি মুকাররম আহমেদ জানিয়েছেন, ইদের দিনে সবাইকে বাড়িতে থাকার আবেদন করা হয়েছিল। কোলাকুলি বা হাত মেলাতে বারণ করা হয়েছিল। সবাই সেটা শুনেছেন। তাই বাড়িতেই সবাই ইদ পালন করেছেন।

```