Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেএনইউয়ে একহাতে তালি বাজেনি, প্রাথমিক তদন্তের পরে দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রাথমিক তদন্তের শেষে দিল্লি পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হল, রবিবারের ঘটনায় এক হাতে তালি বাজেনি। ডিসিপি জয় তিরকে সাংবাদিক বৈঠক করে জানান, দু’পক্ষের একাধিক ছাত্রছাত্রীকে নোটিস পাঠা

জেএনইউয়ে একহাতে তালি বাজেনি, প্রাথমিক তদন্তের পরে দিল্লি পুলিশ

শেষ আপডেট: 10 January 2020 11:25

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার প্রাথমিক তদন্তের শেষে দিল্লি পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হল, রবিবারের ঘটনায় এক হাতে তালি বাজেনি। ডিসিপি জয় তিরকে সাংবাদিক বৈঠক করে জানান, দু’পক্ষের একাধিক ছাত্রছাত্রীকে নোটিস পাঠানো হবে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দু’পক্ষই হামলার সঙ্গে জড়িত। ছাত্র সংসদের সভাপতি তথা এসএফআই নেত্রী ঐশী ঘোষ পেরিয়ার হোস্টেলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবিভিপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। রবিবার বিকেল থেকে ‘ইউনিটি এগেন্সট লেফট’ নামের ওই গ্রুপে হামলা করা নিয়ে কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে এসেছে।

আরও পড়ুন: ঐশীর বিরুদ্ধেও অভিযোগ, পেরিয়ার হস্টেলে তিনিই হামলার নেতৃত্বে ছিলেন, বলল দিল্লি পুলিশ

এদিন দীর্ঘ সাংবাদিক বৈঠক ক্রে প্রাথমিক তদন্ত রিপোর্টে কী উঠে এসেছে তা জানায় দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মারধর করে ছাত্ররা। সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক দফা এফআইআর করে দিল্লি পুলিশে। এরপর আবার ৪ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন আবার এফআইআর হয়। পুলিশ জানিয়েছে, শুধুমাত্র বহিরাগতরাই নয়, ভিতরের ছাত্রছাত্রীরা না থাকলে ওই ভাবে হামলা চালানো যায় না। দিল্লি পুলিশের শীর্ষ সারির আধিকারিক বলেন, "পরপর চারদিন জেএনইউয়ে যাওয়ার পর আমিই রাস্তা গুলিয়ে ফেলব। কারণ ক্যাম্পাসের ভিতরের রাস্তা গোলকধাঁধার মতো। দুম করে কেউ বাইরে থেকে গিয়ে হোস্টেলে হামলা চালিয়ে দিল সেটা বিশ্বাসযোগ্য নয়। ভিতরের ছাত্রছাত্রীদের যোগ না থাকলে তা কোনও ভাবেই সম্ভব নয়।" সুচেতা তালুকদার, ঐশী ঘোষ, প্রিয়া রঞ্জন, যোগেন্দ্র ভরদ্বাজ, বিকাশ পটেলের মতো দু'পক্ষের একাধিক ছাত্রছাত্রীর নাম উঠে এসেছে ওই হিংসার নেপথ্যে। ঐশীরা যেমন বাম ছাত্র সংগঠনের পক্ষে তেমন সংস্কৃতে এমফিল পড়ুয়া বিকাশ ভরদ্বাজ এবিভিপির নেতা। বিকাশের নেতৃত্বেই ওই হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ৫ জানুয়ারি বিকেলে যখন সবরমতী হোস্টেলে হামলা চালানো হয়, তখন শান্তি বৈঠক চলছিল। এখনও পর্যন্ত যাঁদের নাম উঠে এসেছে, সেই ছাত্র নেতানেত্রীদের নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

```