Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হামলার দু’দিন পরে থানায় অভিযোগ দায়ের জেএনইউর আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেনের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবারের হামলার দু’দিন পর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেন। এফআইআরে তিনি অভিযোগ করেছেন, মারাত্মক সব অস্ত্র, লাঠি ও রড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছি

হামলার দু’দিন পরে থানায় অভিযোগ দায়ের জেএনইউর আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেনের

শেষ আপডেট: 7 January 2020 13:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবারের হামলার দু’দিন পর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেন। এফআইআরে তিনি অভিযোগ করেছেন, মারাত্মক সব অস্ত্র, লাঠি ও রড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা। এফআইআরে তিনি জানিয়েছেন, প্রথমে একটি পাথরের আঘাতে তিনি আহত হন, পাথরটি এসে তাঁর কাঁধে লাগে এবং তারপরে সম্ভবত তার চেয়েও একটি বড় পাথর এসে লাগে তাঁর হাতে। তখনই তিনি মাটিতে পড়ে যান, রক্ত বেরতে শুরু করে। একই ধরনের অভিযোগ করেছেন ছাত্রনেত্রী ঐশী ঘোষও। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার ঘণ্টাখানেক আগেই অচেনা লোকের জমায়েত নিয়ে তিনি পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন ঐশী। তাঁর অভিযোগ, তার পরেও এব্যাপারে কোনও হস্তক্ষেপই করেনি পুলিশ। উপাচার্য এম জগদেশ কুমারকেও এই ঘটনার জন্য দায়ী করেছেন ঐশী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় ৩৪ জন আহত হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ঐশী।

আরও পড়ুন: ক্যাম্পাসে হামলায় ক্ষুব্ধ হয়ে সরকারি প্যানেল থেকে পদত্যাগ করলেন জেএনইউয়ের অধ্যাপক

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐশী দাবি করেন, “রবিবার বেলা আড়াইটে নাগাদ পুলিশকে ফোন করে বলি যে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি কারণ বহু অচেনা-অজানা লোক ক্যাম্পাসে ভিড় করছে। কিন্তু কোনও হস্তক্ষেপই করা হয়নি।” রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশেনর (জেএনইউটিএ) সদস্যরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদের জন্য জড়ো হচ্ছিলেন, তখনই হামলা শুরু হয়। ক্যাম্পাসে তাণ্ডব করতে শুরু করে মুখঢাকা লোকজন। ঐশী বলেন, “পড়ুয়াদের বেতন বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত ওই শান্তিপূর্ণ জমায়েতে আমরা যোগ দিচ্ছিলাম, সমস্যা মেটানোর চেষ্টা করছিলাম। কয়েক মিনিটের মধ্যেই মুখঢাকা গুন্ডারা সবরমতী হস্টেলের বাইরে আমাদের টার্গেট করে। লোহার রড দিয়ে আমার উপরে হামলা করা হয়েছিল।” এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঐশীর একটি রক্তাক্ত মুখের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওয় তাঁকে বলতে শোনা গেছে “মুখঢাকা গুন্ডারা আমার উপরে ভয়ানক ভাবে হামলা করেছে। রক্ত বেরোচ্ছে। আমাকে নির্মম ভাবে মারধর করা হয়েছে।” দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবারের হামলায় ৩৪ জন ছাত্র ও শিক্ষক আহত হয়েছেন। এই ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। রবিবারের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের দিকে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে।

```