Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গৃহবন্দি ভারত, দেশজুড়ে শুরু জনতা কার্ফু

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার সন্ধেবেলা জাতির উদ্দেশে ভাষণে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারণ করোনা ভাইরাস ঠেকাতে আজ তাতে শামিল সারা দেশ। সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত চলবে জনতা কার্ফু। কাশ্মীর থেকে কন্যাকুমা

গৃহবন্দি ভারত, দেশজুড়ে শুরু জনতা কার্ফু

শেষ আপডেট: 22 March 2020 01:37

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার সন্ধেবেলা জাতির উদ্দেশে ভাষণে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারণ করোনা ভাইরাস ঠেকাতে আজ তাতে শামিল সারা দেশ। সকাল সাতটা থেকে রাত ন'টা পর্যন্ত চলবে জনতা কার্ফু। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা--কার্যত গৃহবন্দি ভারত। মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই চিন থেকে শুরু হওয়া প্রকোপ সারা ইউরোপকে মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু জানিয়েছে, গৃহবন্দি থাকা ছাড়া আর কোনও রাস্তা নেই। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বাদ নেই কলকাতাও। চিন্তা বাড়িয়েছে শনিবার দুটি করোনা পজিটিভ হওয়ার ঘটনা। মহারাষ্ট্রের পুণে ও পশ্চিমবঙ্গের কলকাতায় দুই করোনা আক্রান্তের খোঁজ মিলেছে যাঁদের বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ফেরার কোনও অতীত নেই। ফলে অনেকেরই আশঙ্কা, ভারতেও বুঝি কমিউনিটি ট্রান্সমিশন তথা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেল। গুজরাত, মহারাষ্ট্র, পুদুচেরি, ওড়িশা-র মতো বেশ কিছু রাজ্যের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। মাঝ রাত এবং কাকভোর থেকে বন্ধ হয়ে গিয়েছে এক্সপ্রেস ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের চাকাও। সব মিলিয়ে করোনা ঠেকাতে ঐক্যবদ্ধ ভাবেই বিচ্ছিন্ন ভারত।
 

```