Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

চলতি সপ্তাহেই পাঁশকুড়ায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশন, হাসপাতালেই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ

গত সোমবার এই অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরই মঙ্গলবার হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। এক তরুণী স্বাস্থ্যকর্মীর দাবি, অভিযুক্ত আগেও মেয়েদের যৌন হেনস্থা করেছে। সবাইকে ভয় দেখিয়ে রাখত তাই কেউ মুখ খুলতে চাইতেন না।

চলতি সপ্তাহেই পাঁশকুড়ায় যাচ্ছে জাতীয় মহিলা কমিশন, হাসপাতালেই স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ

পাঁশকুড়ায় যাচ্ছে মহিলা কমিশন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 September 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের পর পাঁশকুড়া (Panskura Rape Case)! ফের হাসপাতালের ভিতরেই ধর্ষণের শিকার এক মহিলা স্বাস্থ্যকর্মী। অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঠিকাদারি সংস্থার ম্যানেজারকে। এই ঘটনায় এবার হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (NCW)। পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই পাঁশকুড়ায় যাবেন তারা।

অভিযোগ, রাতের শিফটে ওষুধ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে একটি ফাঁকা ঘরে ধর্ষণ করেন অভিযুক্ত। আরও দু’জন কর্মী একই ধরনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছেন। তবে ভয় বা চাকরি হারানোর আশঙ্কায় তাঁরা চুপ ছিলেন।

গত সোমবার এই অভিযোগ প্রকাশ্যে আসে। এরপরই মঙ্গলবার হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। এক তরুণী স্বাস্থ্যকর্মীর দাবি, অভিযুক্ত আগেও মেয়েদের যৌন হেনস্থা করেছেন। সবাইকে ভয় দেখিয়ে রাখতেন তাই কেউ মুখ খুলতে চাইতেন না।

ইতিমধ্যেই সেখানে গেছেন তিলোত্তমা মঞ্চের ৮ সদস্যের একটি দল। তাঁরা অভিযুক্তর কঠিন শাস্তির দাবি করেছেন। অন্যদিকে, মহিলা কমিশনের তরফে জানা গেছে, চলতি সপ্তাহে মহালয়ার আগেই পাঁশকুড়া যেতে পারে তাদের প্রতিনিধি দল।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রশ্রয়ে দীর্ঘদিন এমন অপরাধ চালিয়ে গিয়েছেন অভিযুক্ত। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, “হাসপাতলের মতো জায়গায় এত বড় অপরাধ প্রশাসনের মদত ছাড়া সম্ভব নয়।” তৃণমূল কংগ্রেস অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। দলের মুখপাত্র জানিয়েছেন, “আইন আইনের পথে চলবে। কেউ যদি দোষী প্রমাণিত হয়, দলীয় পরিচয় যাই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গত বছর অগস্টে আরজিকরের এক তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন হয়। হাসপাতালের সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছিল তাঁর অর্ধনগ্ন মৃতদেহ। এরপরই সরব হয় রাজ্য-তথা দেশের চিকিৎসক মহল। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে বেশ কিছুদিনের জন্য স্বাস্থ্য পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গেছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। নির্যাতিতার বাবা-মায়ের ডাকে গত ৯ অগস্ট আরজি করকাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। বিজেপির নেতা-বিধায়করাও দলীয় পতাকা ছেড়ে রাস্তায় নেমেছিলেন। এবার সেই আরজি করের ছায়া পাঁশকুড়ায়। 


```