Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আড়াইশো বছরের ঐতিহ্য ও নস্টালজিয়া, ‘হামলিজ’ কিনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দোকানটি খুলেছিল মধ্য লন্ডনের রিজেন্ট স্ট্রিটে। তখন ১৭৬০ সাল। হামলিজ রিটেল স্টোর। তখন কাপড় দিয়ে হাতে তৈরি পুতুল, কাঠের তৈরি খেলনা বিক্রি করত। গত ২৫৯ বছর ধরে দুনিয়া জুড়ে ছোট ছেলেমেয়েদের খেলনার বিবর্তনের সাক্ষী এই ব্র্

আড়াইশো বছরের ঐতিহ্য ও নস্টালজিয়া, ‘হামলিজ’ কিনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স

শেষ আপডেট: 9 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দোকানটি খুলেছিল মধ্য লন্ডনের রিজেন্ট স্ট্রিটে। তখন ১৭৬০ সাল। হামলিজ রিটেল স্টোর। তখন কাপড় দিয়ে হাতে তৈরি পুতুল, কাঠের তৈরি খেলনা বিক্রি করত। গত ২৫৯ বছর ধরে দুনিয়া জুড়ে ছোট ছেলেমেয়েদের খেলনার বিবর্তনের সাক্ষী এই ব্র্যান্ড। বিশ্বজনীন অর্থনৈতিক মন্দা, বিশ্বযুদ্ধ কিছুই দমাতে পারেনি তাঁকে। বরং এখনও বিলেত থেকে শুরু করে এ দেশে অনেকের কাছে হামলিজের খেলনা বড় রকমের নস্টালজিয়া। সেই হামলিজ রিটেল চেন স্টোরই এ বার কিনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডস্ট্রিজ। আদতে ব্রিটিশ সংস্থা হলে পরে হামলিজের হাত বদল হয়েছে বহুবার। মুকেশ হামলিজ কিনলেন হংকংয়ের লিস্টেড কোম্পানি সি ব্যানারের থেকে। যদিও কত কোটি টাকা বিনিয়োগে এই হাত বদল তা রিলায়েন্স জানায়নি। তবে ২০১৫ সালে সি ব্যানার ১৩ কোটি ডলার দিয়ে হামলিজ কিনেছিল ফ্রান্সের সংস্থা গ্রুপ লুড্যান্ডোর কাছ থেকে। বিশ্বের ১৮ টি দেশে হামলিজের ১৬৭ টি রিটেল স্টোর রয়েছে। তার মধ্যে ৮৮ টিই রয়েছে ভারতে। কলকাতায় অবশ্য আগে হামলিজের কোনও স্টোর ছিল না। ইদানীং দুটি হামলিজ স্টোর খুলেছে শহরে। প্রসঙ্গত, ভারতে হামলিজের স্টোরগুলো রিলায়েন্সই ফ্রাঞ্চাইজি নিয়ে রেখেছিল। কিন্ত এখন পুরোপুরিই কিনে নিল এই প্রতিষ্ঠানকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূল ব্যবসা হল কাঁচা পেট্রোলিয়ামের পরিশোধন। কিন্তু গত কয়েক বছর ধরে পেট্রোলিয়ামের উপর নির্ভরতা থেকে ক্রমশই ব্যবসা ছড়াচ্ছেন মুকেশ। রিটেল তথা খুচরো বিক্রির বিপণীর উপর জোর দিয়েছেন তিনি। তাতে মোটা মুনাফাও হচ্ছে রিলায়েন্সের। তাদের রিটেল চেনে এ বার ঢুকে পড়ল হামলিজও।

```