Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড় ভেঙে জল আনার কারিগর তিনি! গোয়ালে তাঁর পদ্মশ্রী, পাতে পিঁপড়ের ডিম

দ্য ওয়াল ব্যুরো: পদ্মশ্রী পুরস্কার পাওয়া কৃষকের দিন কাটছে পিঁপড়ের ডিম খেয়ে! ক্ষোভে-দুঃখে পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন তিনি। ওড়িশার 'ক্যানেল ম্যান' বলে পরিচিত, আদিবাসী কৃষক দাইতারি নায়েকের এই ঘটনা সামনে আসার পরেই আরও এক বার উন্মুক্ত হয়ে গে

পাহাড় ভেঙে জল আনার কারিগর তিনি! গোয়ালে তাঁর পদ্মশ্রী, পাতে পিঁপড়ের ডিম

শেষ আপডেট: 26 June 2019 08:20

দ্য ওয়াল ব্যুরো: পদ্মশ্রী পুরস্কার পাওয়া কৃষকের দিন কাটছে পিঁপড়ের ডিম খেয়ে! ক্ষোভে-দুঃখে পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন তিনি। ওড়িশার 'ক্যানেল ম্যান' বলে পরিচিত, আদিবাসী কৃষক দাইতারি নায়েকের এই ঘটনা সামনে আসার পরেই আরও এক বার উন্মুক্ত হয়ে গেছে প্রদীপের নীচের অন্ধকার। অভাবের আঁচড়ে জৌলুস হারিয়েছে পদ্মশ্রী-র আলো। এত বড় পুরস্কার পাওয়ার মতোই অবশ্য কাজ করেছিলেন তিনি। তিন বছর ধরে তিন কিলোমিটার পাহাড় খুঁড়ে ক্যানেল তৈরি করেছিলেন বৃদ্ধ আদিবাসী কৃষক দাইতারি। চাষের জন্য উন্নত মানের সেচ-ব্যবস্থা কত জরুরি, তা বুঝিয়েছিলেন তিনি। তাঁর এই কাজই তাঁকে পরিচিতি দিয়েছিল 'ক্যানেল ম্যান' হিসেবে। সেই ফসল-ফলানো, জাতীয় পুরস্কার পাওয়া মানুষটাই আজ দিন কাটাচ্ছেন পিঁপড়ের ডিম খেয়ে! [caption id="attachment_117902" align="aligncenter" width="1200"] খাল কেটে জল আনছেন দাইতারি।[/caption] দাইতারি জানিয়েছেন, তাঁর পদ্মশ্রী সম্মান ফেরত দিতে চান ৷ কারণ তীব্র অভাব তাঁর সব কিছু শেষ করে দিয়েছে। তাঁর পরিবারের সকলেই প্রায় অভুক্ত দিন কাটাচ্ছেন। দু'বেলা দু'মুঠো ভাত না পেলে তাঁর কাছে বাঁচার কোনও মানেই নেই। তিনি জানান, সব শেষ হয়ে গিয়েছে ৷ দাইতারি নায়েকের বয়স তখন ৭০ ছুঁইছুঁই। ২০১০ সালে কাজ শুরু করেছিলেন তিনি। ওড়িশার গোনাসিকা পাহাড়ের বুক চিরে তিন কিলোমিটার খাল কেটে চাষের জল এনেছিলেন কেওনঝড়ের তালাবৈতরণী গ্রামে। তাঁর অক্লান্ত পরিশ্রমে ১০০ একর পাথুরে জমি শস্যশ্যামলা হয়ে উঠেছিল। তাঁর কথা জানাজানি হয় আরও কয়েক বছর পরে। এর জেরে এই বছর, পদ্মশ্রী পুরস্কারের মঞ্চে ডাক পান তিনি। পুরস্কৃত হন সম্মানে। [caption id="attachment_117904" align="aligncenter" width="1024"] রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিচ্ছেন দাইতারি।[/caption] কিন্তু সম্মানের সঙ্গে সঙ্গেই বেড়েছে তাঁর দারিদ্র্যও। কারণ এই পুরস্কার পাওয়ার পর থেকেই আর আগের মতো চাষের কাজ পান না তিনি। দাইতারি বলছেন, "আগে দিনমজুরের কাজ করতাম। ওতেই সংসার চলত। কিন্তু পুরস্কার পাওয়ার পর থেকে লোকে সেই কাজ দিতেই চায় না। বলে, দিনমজুরের কাজ নাকি আমার মতো সম্মানিত লোকের উপযুক্ত নয়! তা তো বুঝলাম, কিন্তু কাজ না করলে খাব কী!" ৭৫ বছরের বৃদ্ধের আক্ষেপ, "ভাত জোটে না বহু দিন। পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে আছি আমরা। আমার পেনশন মাসে ৭০০ টাকা। ওটুকু দিয়ে কী হয়। বিড়ি বানানোর পাতা আর বাড়িতে বানানো আমের পাঁপড় বেচে যেটুকু রোজগার হয়, তাতে পরিবারের পেট চলে না। পুরস্কারটা ফিরিয়ে দিতে চাই, তাতে যদি কাজ জোটে!" [caption id="attachment_117909" align="aligncenter" width="800"] পিঁপড়ের ডিম খেয়ে কাটছে দিন।[/caption] শুধু তা-ই নয়, শরীর খারাপ হওয়া সত্ত্বেও ৫-৭ কিমি পথ চিকিৎসার জন্য হেঁটে যাতায়াত করতে হয়েছে বৃদ্ধ দাইতারি নায়েককে ৷ গাড়ি জোগাড় করার টাকাও পাননি। আর ওই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় গণপরিবহনের কোনও ব্যবস্থাই নেই। শেষমেশ রাগে, অভিমানে, হতাশায় পদ্মশ্রীর মেডেলটি গোয়ালে ঝুলিয়ে রেখে দিয়েছেন তিনি। দাইতারির ছেলে আলেখ নায়েক জানান, পুরস্কার দেওয়ার সময়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। বলেছিল রাস্তা তৈরি হবে, চাষজমি বাড়বে, খালের সংস্কার হবে, মানুষ কাজ পাবে। কিন্তু কিছুই হয়নি। আলেখের অভিযোগ, তাঁরা পরিষ্কার পানীয় জলটুকুও পান না, পেট ভরে খাওয়াদাওয়া দূরের কথা। দাইতারি ও তাঁর পরিবারের এই অনটন এবং ক্ষোভকে স্বাভাবিক ভাবেই হাতিয়ার করে নিয়েছে কংগ্রেস। তাদের মুখপাত্র সত্যপ্রকাশ নায়েকের কটাক্ষ, "নবীন পট্টনায়েক চাষীদের জন্য কালিয়া প্রকল্প শুরু করেছেন, এ দিকে জলসেচের জন্য একটা খাল খুঁড়ে দিতে পারে না তাঁর প্রশাসন!" কেওনঝড়ের জেলাশাসক আশিস ঠাকরে অবশ্য জানিয়েছেন, দাইতারিকে বুঝিয়েসুঝিয়ে পুরস্কার ফেরত দেওয়া থেকে আটকাবেন তিনি।

```