Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনন্তনাগের জঙ্গিহানায় আরও এক শহিদ, মারা গেলেন গুলিতে জখম পুলিশ আরশাদ

দ্য ওয়াল ব্যুরো: জম্মু কাশ্মীরের অনন্তনাগে হওয়া জঙ্গি হামলায় আহত অনন্তনাগ পুলিশ স্টেশনের এসএইচও আরশাদ খান মারা গেলেন রবিবার। আশঙ্কাজনক আহত অবস্থায় চিকিৎসা চলছিল তাঁর। শেষমেশ মৃত্যু কাছে পরাজিত হল লড়াই। আরশাদ খানের মৃত্যুর পরে ১২ জুনের ওই জ

অনন্তনাগের জঙ্গিহানায় আরও এক শহিদ, মারা গেলেন গুলিতে জখম পুলিশ আরশাদ

শেষ আপডেট: 16 June 2019 21:46

দ্য ওয়াল ব্যুরো: জম্মু কাশ্মীরের অনন্তনাগে হওয়া জঙ্গি হামলায় আহত অনন্তনাগ পুলিশ স্টেশনের এসএইচও আরশাদ খান মারা গেলেন রবিবার। আশঙ্কাজনক আহত অবস্থায় চিকিৎসা চলছিল তাঁর। শেষমেশ মৃত্যু কাছে পরাজিত হল লড়াই। আরশাদ খানের মৃত্যুর পরে ১২ জুনের ওই জঙ্গি হামলায় শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে হয়ে গেল ৬। হামলার দিনই আরও ৫ জন জওয়ান শহিদ হয়েছিলেন অনন্তনাগে।
সূত্রের খবর, ১২ জুন অনন্তনাগ বাস স্ট্যান্ডের কাছে কে পি চকে তল্লাশি অভিযান চালানোর সময় সিআরপিএফ বাহিনীর উপর আক্রমণ করে দুটি বাইকে করে আসা জঙ্গিরা। অতর্কিত এই হানায় প্রথমে হতচকিত হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। গুলি লেগে ৫ সিআরপিএফ জওয়ান শহিদ হন। আহত হন আরশাদ খান। গুরুতর জখম অবস্থায় তাঁকে শ্রীনগরের শের-এ-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর পরে তাঁকে নিয়ে যাওয়া হয় এইমস-এ। সেখানেই আরশাদ খানের চিকিৎসা করছিলেন চিকিৎসকেরা। কিন্তু শেষমেশ তাঁকে বাঁচানো গেল না। চিকিৎসকেরা জানিয়েছেন, আরশাদের বুকে গুলি লেগেছিল। খুব কঠিন অবস্থায় আনা হয়েছিল তাঁকে।
ওই দিন অনন্তনাগে সেনার পাল্টা হানায় এক জঙ্গিও খতম হয়েছিল। মৃত জঙ্গির কাছ থেকে পাকিস্তানের সামগ্রী পাওয়া গেছিল। পরে আল-উমর-মুজাহিদ্দিন নামের একটি জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছিল। সেনা সূত্রের খবর, উপত্যকার ওই জঙ্গি সংগঠন আল-উমর-মুজাহিদিন হামলার দায় স্বীকার করলেও, সেই নিয়ে সন্দেহ রয়ে গেছে। কারণ গোয়েন্দা সূত্র বলছে, এই হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের হাত রয়েছে। পাকিস্তানকে আড়ালে রাখতেই আল-উমর-মুজাহিদিনকে সামনে আনার চেষ্টা চলছে। জানা গেছে, জঙ্গি নেতা মুস্তাক আহমেদ জ়ারগার ১৯৮৯ সালে এই আল-উমর-মুজাহিদিন সংগঠনটি তৈরি করে। কাশ্মীরি লিবারেশন ফ্রন্টের সদস্য মুস্তাকের সঙ্গে যোগ রয়েছে বিচ্ছান্নতাবাদী সংগঠন হুরিয়ত ও জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনেরও। দীর্ঘদিন ভারতে জেলবন্দি ছিল মুস্তাক। ছিনতাই হওয়া আইসি-৮১৪ বিমানের যাত্রীদের বিনিময়ে মাসুদ আজহারের সঙ্গে জ়ারগারকেও মুক্তি দিতে বাধ্য হয় ভারত সরকার। অনন্তনাগের এই হামলা ফের মনে করিয়ে দিয়েছে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-এর আত্মঘাতী হামলার ঘটনার কথা। সেই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তার পর থেকেই প্রায় প্রতিদিনই গুলির লড়াই হচ্ছে কাশ্মীরে। সীমান্তেও চলছে দু’তরফের গুলির লড়াই।

```