Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বললেন সাধ্বী প্রজ্ঞা

দ্য ওয়াল ব্যুরো : মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে দেশপ্রেমিক। তাঁকে যাঁরা সন্ত্রাসবাদী বলেন, তাঁদের ভেবে দেখা উচিত, তাঁরা নিজেরা কী। গত রবিবার অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান মন্তব্য করেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু

নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বললেন সাধ্বী প্রজ্ঞা

শেষ আপডেট: 16 May 2019 11:21

দ্য ওয়াল ব্যুরো : মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে দেশপ্রেমিক। তাঁকে যাঁরা সন্ত্রাসবাদী বলেন, তাঁদের ভেবে দেখা উচিত, তাঁরা নিজেরা কী। গত রবিবার অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান মন্তব্য করেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। এই মন্তব্যের প্রতিবাদেই গডসেকে দেশপ্রেমিক বলেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বলেন, নাথুরাম গডসে দেশপ্রেমিক। আগামী দিনে আমরা তাঁকে দেশপ্রেমিক হিসাবেই মনে রাখব। এদিন নিজের কেন্দ্রে জিপে চড়ে প্রচারে বেরন সাধ্বী। তিনি বলেন, যারা গডসেকে সন্ত্রাসবাদী বলে, দেশের জনতা তাদের উপযুক্ত জবাব দেবে। https://twitter.com/ANI/status/1128948842542579713 ভোপালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। গত মাসে আচমকাই তাঁর বিপক্ষে সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করে বিজেপি। ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে ছ’জন নিহত হন। আহত হন ১০০ জন। কংগ্রেসের বক্তব্য, ভোটারদের মধ্যে মেরুকরণ ঘটানোর জন্যই তাঁকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার সাধ্বীকে প্রার্থী করার সিদ্ধান্ত সমর্থন করেন। তিনি বলেন সন্ত্রাসবাদের সঙ্গে একটা ধর্মকে যারা যুক্ত করতে চায়, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। নাথুরাম গডসেকে নিয়ে সাধ্বীর মন্তব্যের পরে কঠোর সমালোচনা করে কংগ্রেস। বিজেপি বলে, আমরা সাধ্বীর বক্তব্যের সঙ্গে একমত নই। আমরা তাঁর নিন্দা করছি। একথা বলার জন্য তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেসের সামা মহম্মদ বলেন, সাধ্বী ক্ষমা চাইলে হবে না। যিনি সাধ্বীকে প্রার্থী করেছেন, সেই নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে। এর আগে সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, তাঁর অভিশাপেই মুম্বইয়ের পুলিশ অফিসার হেমন্ত কারকারে মারা গিয়েছেন। ওই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হয়। পরে তিনি বলেন, আমি ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় অংশ নিয়েছিলাম। সেজন্য আমি গর্বিত।

```