Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসিকে আচমকা দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে গেল জয়নগর এক্সপ্রেসের ১১টি বগি

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাসিকের কাছে বড়সড় রেল দুর্ঘটনা (Nashik Train Accident)। লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ১১টি বগি। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে খবর। নাসিকের কাছে রবিবার দুপুরে লহবিত ও

নাসিকে আচমকা দুর্ঘটনা! লাইনচ্যুত হয়ে গেল জয়নগর এক্সপ্রেসের ১১টি বগি

শেষ আপডেট: 3 April 2022 14:18

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাসিকের কাছে বড়সড় রেল দুর্ঘটনা (Nashik Train Accident)। লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ১১টি বগি। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে খবর।

নাসিকের কাছে রবিবার দুপুরে লহবিত ও দেবলালির মাঝামাঝি এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে লোকমায়া তিলক টার্মিনাস- জয়নগর অন্তোদয় এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টে ১০। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ও অন্যান্য রেলকর্মীরা।

এই দুর্ঘটনার জেরে ওই রুটের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু ট্রেনের সময়ও বদল করেছে রেল কর্তৃপক্ষ।

https://twitter.com/ANI/status/1510579833088069633?s=20&t=ztZB23oDwoBAR-eyHSbhww

দুর্ঘটনার পর কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। ছত্রপতি শিবাজি রেল টার্মিনাস- ৫৫৯৯৩, এমটিএনএল- ০২২২২৬৯৪০৪০। এছাড়া পাবলিক হেল্পলাইন নম্বর- ০২৫৩২৪৬৫৮১৬।


```