Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

মোদীর টুইট, ৯ বছর দেশের স্বার্থে, দেশবাসীর পাশে

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই দেশবাসীর উদ্দেশ্যে টুইট (Narendra Modi's tweet) করলেন। স্মরণ করিয়ে দিলেন আজ তাঁর সরকারের নয় বছর পূর্তি। ২০১৯ এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি এই দিনে শপথ গ্রহণ করে

মোদীর টুইট, ৯ বছর দেশের স্বার্থে, দেশবাসীর পাশে

শেষ আপডেট: 30 May 2023 05:52

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই দেশবাসীর উদ্দেশ্যে টুইট (Narendra Modi's tweet) করলেন। স্মরণ করিয়ে দিলেন আজ তাঁর সরকারের নয় বছর পূর্তি। ২০১৯ এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি এই দিনে শপথ গ্রহণ করেছিলেন।

অর্থাৎ ঠিক এক বছরের মাথায় তিনি লোকসভা ভোটের মুখোমুখি হবেন। তাই টুইটে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নয় বছরের অবদানকে তুলে ধরতে বলেছেন, নয় বছর সরকার দেশবাসীর পাশে থেকেছে, জনগণের স্বার্থে কাজ করেছে (addressing citizen of country)। প্রধানমন্ত্রী আরও বলেছেন প্রতিটি সিদ্ধান্তই তিনি গ্রহণ করেছেন জনসাধারণের প্রয়োজন, স্বার্থের কথা বিবেচনায় রেখে যাতে তাদের অগ্রগতি নিশ্চিত করা যায়।

https://twitter.com/narendramodi/status/1663389671802667009

প্রসঙ্গত বিজেপি আগেই ঘোষণা করেছে মোদী সরকারের নয় বছর নিয়ে তারা দেশব্যাপী প্রচার চালাবে। আগামী এক মাস কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা রাজ্যগুলি সফর করবেন।

সোমবারই কলকাতায় এসে মোদী সরকারের ৯ বছরের কাজের ফিরিস্তি শুনিয়ে গিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডবিয়া (Narendra Modi's tweet)।

রাজ্য বিজেপি সূত্রে খবর আরও অন্তত হাফ ডজন কেন্দ্রীয় মন্ত্রী আগামী এক মাসে বাংলায় আসবেন। আসবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রবীণ সাংসদেরা।

বিজেপি এই এক মাসকে আগামী লোকসভা ভোটের প্রচারের অঙ্গ হিসেবেই কাজে লাগাতে চাইছে। আগামী ভোটও পদ্ম শিবির 'সবকা সাথ, সবকা বিকাশ' বিকাশ স্লোগানকে সামনে রেখে লড়াই করতে চায়। বিজেপির প্রচারের অভিমুখ হবে উন্নয়নের সুবিধা সমাজের সব অংশ যে পেয়েছে তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরা। গত রবিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গুচ্ছ পরিসংখ্যান দিয়ে কলকাতার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বিগত নয় বছরে মোদী সরকার বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছে।

https://twitter.com/narendramodi/status/1663389817634455552

বিজেপি সূত্রে খবর আজ একাধিক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লিতে দলের সদর কার্যালয় যেতে পারেন এবং সেখান থেকে তিনি দলীয় কর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে তাঁর সরকারের নয় বছরের কাজের জবাবদিহি এবং আগামী পরিকল্পনা কথা শোনাবেন (addressing citizen of country)।

সদ্যই প্রধানমন্ত্রী সংসদের নয়া ভবনের উদ্বোধন করেছেন। বিরোধীরা সেই অনুষ্ঠান বয়কট করলেও বিজেপি এই কর্মসূচিকে মোদীর বিরাট সাফল্য হিসাবে তুলে ধরতে চাইছে। এই ইস্যুতেও প্রধানমন্ত্রী আজ মুখ খুলতে পারেন।

বিজেপির নেতা কর্মীদের বলা হয়েছে আজ সারাদিন মোদী সরকারের সাফল্যের খতিয়ান সোশ্যাল মিডিয়ায় (Narendra Modi's tweet) তুলে ধরতে।

মোদীকে কংগ্রেস, সংসদের বিশেষ অধিবেশন ডেকে গণতন্ত্রে আস্থার প্রমাণ দিন


```