Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

এক ভুল আর নয়, বঙ্গে এসে 'দাদা'র বদলে 'বঙ্কিমবাবু' বলে সম্বোধন মোদীর, শুধরে দিয়েছিলেন সৌগত

 "সম্প্রতি বন্দে মাতরমের গুণগান করা হয়েছে সংসদে। এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন, বঙ্কিমবাবু তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন বন্দে মাতরম। এখন বিকশিত ভারতের মন্ত্র হয়ে উঠেছে এই 'বন্দে মাতরম'"।

এক ভুল আর নয়, বঙ্গে এসে 'দাদা'র বদলে 'বঙ্কিমবাবু' বলে সম্বোধন মোদীর, শুধরে দিয়েছিলেন সৌগত

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 December 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: খারাপ আবহাওয়ার কারণে তাহেরপুরে নামতে পারেনি কপ্টার। যে কারণে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মী- সমর্থকদের উদ্দেশে সে কারণে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে বলেন, "জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকর কারণে পৌঁছতে পারিনি। এর জন্য ক্ষমাপ্রার্থী।" 

আর তারপরই মোদী বলেন, "সম্প্রতি বন্দে মাতরমের গুণগান করা হয়েছে সংসদে। এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন, বঙ্কিমবাবু তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন বন্দে মাতরম। এখন বিকশিত ভারতের মন্ত্র হয়ে উঠেছে এই 'বন্দে মাতরম'"।

শীতকালীন অধিবেশনে (Winter Parliament session) দাঁড়িয়ে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chatterjee) ‘বঙ্কিমদা’ সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মুহূর্তেই তা ঘিরে তোলপাড় হয় সংসদভবন। তৃণমূল সাংসদ সৌগত রায় তৎক্ষণাৎ আপত্তি তোলেন 'দাদা' সম্বোধনে। যদিও মোদী কোনও তর্কের মধ্যে না গিয়ে 'বঙ্কিমবাবু' বলে নিজের ভুল শুধরে নেন। হালকা হাসির সুরে বলেন, “ঠিক আছে, আমি বঙ্কিম বাবুই বলব। দাদা বলব না। আপনার অনুভূতিকে সম্মান করি।”

এরপর রসিকতা করে মোদী বলেন, “তাহলে আপনাকে দাদা ডাকতে পারি তো? না কি তাতেও আপত্তি রয়েছে?” যদিও তার বিশেষ কোনও উত্তর দেননি তৃণমূল সাংসদ।

ওই প্রসঙ্গ টেনে কোচবিহারের সভা (Cooch Behar) থেকে সরাসরি মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “যিনি ‘বন্দে মাতরম্’ (Vante Mataram) লিখেছেন, তাঁকেই সম্মান দিতে জানেন না! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা! আপনাদের তো নাকখত দেওয়া উচিত! তাতেও ক্ষমা হবে না।”

নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাকে ঘিরে তাহেরপুরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়েছে বিক্ষিপ্তভাবে। সভাস্থলে পৌঁছনোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়, অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতা-কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নেমে তাহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কপ্টার। কিন্তু দৃশ্যমানতা কম থাকার কারণে সেখানে পৌঁছেও তা নামতে পারেনি। ফলে দমদমে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীকে। তারপর বাধ্য হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 


```