
শেষ আপডেট: 30 December 2022 12:07
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্র প্রধানদের মধ্যে নরেন্দ্র মোদীই (Narendra Modi) ব্যস্ততম ব্যক্তি কিনা খোঁজ নেওয়াই যেতে পারে। নির্বাচন থাক বা থাক, শনি, রবিবার সরকারি ছুটির দিনেও দল ও সরকারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যক্তিগত সময় কাটানো বলতে বছরে কয়েকবার গান্ধীনগরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করা।
হীরাবেন (Heeraben) শতবর্ষে পা দেওয়ার দিনে মায়ের পাশে ছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister)। মায়ের পা ধুইয়ে দিয়ে তাঁকে মিষ্টি খাইয়ে দেন। দিন কয়েক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর পাওয়া মাত্র আমদাবাদে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মায়ের কথা নানা সময়ে বলেছেন নরেন্দ্র মোদী। আজ নানা সময়ে মায়ের কথা শুনিয়েছেন তিনি। বলেছেন, মা তাঁর অনেক ইচ্ছাপূরণ করেছেন। কিন্তু একটি ইচ্ছায় সায় দেননি। হীরাবেনের স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি আমার সব শিক্ষককে সরকারি এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করি।
প্রধানমন্ত্রী বলেছেন, সেদিন খুব ইচ্ছা ছিল মা সেই অনুষ্ঠানে হাজির থাকুন। বাবা-মায়ের থেকে বড় শিক্ষক আর কে হতে পারেন? মা’য়ের কাছে সেই ইচ্ছা ব্যক্ত করলে তিনি রাজি হননি। প্রধানমন্ত্রীর কথায়, আমার প্রস্তাব শুনে মা বলেন, আমার আর কী ভূমিকা। শিক্ষকদের সম্মান জানাও।
প্রধানমন্ত্রী বলেন, সেই সংবর্ধনা অনুষ্ঠানের দিন বাড়ি ফেরার পর মা জানতে চান, জেঠাভাই যোশী এসেছিলেন সংবর্ধনা নিতে? প্রধানমন্ত্রী জানান, জেঠাভাই যোশী বর্তমানে প্রয়াত। তিনিই তাঁকে অক্ষর চিনতে শিখিয়েছিলেন। মা ঠিক মনে করে তাঁর কথা জানতে চান সেদিন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রিত্বের সময়ের মধ্যে সরকারি অনুষ্ঠানে মা গিয়েছেন মাত্র দু’বার। একবার আমদাবাদ পুরসভার একটি অনুষ্ঠানে, আর একবার তিনি প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ার পর শপথ অনুষ্ঠানে। এছাড়া আর কোনও দিন কোনও সরকারি অনুষ্ঠানে মা’কে যেতে রাজি করাতে পারেননি।
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্ক কালিয়াচকে