Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী জেলে ছিলেন এমন তথ্য নেই, মুক্তিযুদ্ধ নিয়ে জানাল প্রধানমন্ত্রীর সচিবালয়

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সত্যাগ্রহে অংশ নিয়ে জেল খেটেছিলেন এরকম কোনও তথ্য নেই। আরটিআইয়ের জবাবে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয় (‌পিএমও)‌। গত বছর ২৬ মার্চ বাংলাদেশের (Bangladesh) ৫০তম স্বাধীনতা ব

মোদী জেলে ছিলেন এমন তথ্য নেই, মুক্তিযুদ্ধ নিয়ে জানাল প্রধানমন্ত্রীর সচিবালয়

শেষ আপডেট: 1 September 2022 15:20

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সত্যাগ্রহে অংশ নিয়ে জেল খেটেছিলেন এরকম কোনও তথ্য নেই। আরটিআইয়ের জবাবে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয় (‌পিএমও)‌।

গত বছর ২৬ মার্চ বাংলাদেশের (Bangladesh) ৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ঢাকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) দাবি করেছিলেন যে, তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে সত্যাগ্রহে অংশ নিয়েছিলেন এবং তার জন্য জেলও গিয়েছিলেন। ‘‌দ্য ওয়্যার’‌–এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে সত্যাগ্রহে মোদীর অংশ নেওয়া, জেল খাটা ও মুক্তির বিষয়ে বিশদে জানতে একটি আরটিআইয়ের জবাবে প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে যে, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

মোদীর ওই বাংলাদেশ সফর ছিল মূলত প্রতিবেশী দেশটির স্বাধীনতা ও মুক্তির স্মৃতিচারণ। সেইসঙ্গে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছরেরও উদযাপন ছিল ভারতের প্রধানমন্ত্রীর (Prime Minister of India) ওই সফর। সেখানে নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এবং বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন।

বাংলাদেশে নিজের ভাষণে প্রধানমন্ত্রী (Prime Minister of India) বলেন, ‘‌তাঁর জীবনে প্রথম আন্দোলনগুলির অন্যতম হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমার বয়স তখন ২০-২২। আমি ও আমার বন্ধুরা ভারতে বাংলাদেশের স্বাধীনতার সত্যাগ্রহে সামিল হয়েছিলাম। তার জন্য আমার জেলে যাওয়ারও সৌভাগ্য হয়েছিল।’

প্রধানমন্ত্রীর ওই দাবি সেই সময়ে একটি বিতর্কের সূত্রপাত করেছিল। মোদীর বিরোধীরা তাঁর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। মোদীর বেশ ক’‌য়েকটি দাবি অতীতেও প্রশ্নের মুখে পড়েছে। যার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও চা বিক্রেতা হিসেবে তাঁর অতীত।

নরেন্দ্র মোদীর ওই দাবির পরই জয়েশ গুরনানি নামে এক ব্যাক্তি প্রধানমন্ত্রীর সচিবালয়ে আরটিআই করেছিলেন। গুরনানি পাঁচটি বিষয়ে তথ্য চেয়েছিলেন। সংশ্লিষ্ট থানায় দায়ের করা এফআইআর, গ্রেফতারের মেমো বা প্রাসঙ্গিক নথি, জেল থেকে তাঁর মুক্তির নথি এবং যেখানে তাঁকে রাখা হয়েছিল সেই জেলের নাম। কিন্তু মোদীর ওই বক্তব্যের সমর্থনে কোনও তথ্য নেই বলে জানিয়েছে তাঁর সচিবালয়।

থরহরি সরেন!‌ ছত্তীসগড়ে আশ্রয় নিতে পারে ঝাড়খণ্ড সরকার,সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারে বিধানসভায়


```