Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Narendra Modi: মতুয়া সভায় রাজনৈতিক হিংসার নিন্দায় প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরমধ্যেই ঠিক তার আগেরদিন সন্ধেয় মতুয়া মেলায় (Matua Fair) যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্

Narendra Modi: মতুয়া সভায় রাজনৈতিক হিংসার নিন্দায় প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 29 March 2022 17:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরমধ্যেই ঠিক তার আগেরদিন সন্ধেয় মতুয়া মেলায় (Matua Fair) যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে সশরীরে নয়। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে।

আর সেখানেই ঘুরিয়ে ফিরিয়ে নিজের বক্তব্যে তুলে আনলেন বগটুই কাণ্ডের (Bagtui Violence) কথা। যদিও একবারও বগটুইয়ের নাম উচ্চারণ করেননি তিনি। তবে রাজনৈতিক হিংসার বিরোধিতার কথা বলে বুঝিয়ে দিলেন, তাঁর বক্তব্যের তীর ঠিক কোনদিকে!

আরও পড়ুনঃ আনিসের এলাকায় গিয়ে ফের বেলাগাম ফিরহাদ, পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা

এদিন সন্ধেয় ভার্চুয়াল মাধ্যমে মতুয়া মেলায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'রাজনৈতিক স্বার্থের জন্য খুনখারাপি হতে দেখছি। সমাজে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। ভাষা ও অঞ্চলের ভিত্তিতে বিভেদ বাড়তে দেখা যাচ্ছে। এই সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনদর্শন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এই মেলা এক শ্রেষ্ঠ ভারতের মূল্যবোধকে আরও দৃঢ় করবে বলেই আমার বিশ্বাস।' 

ভারতের সংস্কৃতিতে মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের অবদানের কথাও নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন মোদী। জানান, 'আমাদের দেশের সংস্কৃতি ও সভ্যতাকে মহান বানানোর কৃতিত্ব হরিচাঁদ ঠাকুরের মতো মানুষদের। তাঁরা সমাজ সংস্কার করেছেন। অষ্টাদশ শতকেই নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন হরিচাঁদ ঠাকুর। এতেই স্পষ্ট হয় ওঁর দৃষ্টিভঙ্গি কেমন ছিল।'


```