Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা এক হয়ে করোনার বিরুদ্ধে জিতব, মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদের পর বার্তা প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: উত্তেজনার চোরা স্রোত বয়ে গিয়েছিল ৪৮ ঘণ্টা আগে। তারপর আবার সব মিলিয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'মহান' বলে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবি টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, "আমরা এক হয়ে করোনার

আমরা এক হয়ে করোনার বিরুদ্ধে জিতব, মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদের পর বার্তা প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 8 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তেজনার চোরা স্রোত বয়ে গিয়েছিল ৪৮ ঘণ্টা আগে। তারপর আবার সব মিলিয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'মহান' বলে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবি টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, "আমরা এক হয়ে করোনার বিরুদ্ধে জিতব।" মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। কাকতালীয় ভাবে কয়েক ঘণ্টার মধ্যেই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ভারত। এর পরেই মোদীর প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে। এক সংবাদসংস্থাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভারত থেকে দু’কোটি ৯০ লক্ষ ট্যাবলেট আসছে আমেরিকায়। নরেন্দ্র মোদী মহান, খুবই ভাল মানুষ। এদিন ফের টুইট করে ট্রাম্প বলেন, “এমন এক সময়ে দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠতা বাড়া দরকার। হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ভারত ও ভারতবাসীর সিদ্ধান্তকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, এই সাহায্যের কথা ভুলব না।”একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, “নরেন্দ্র মোদী শুধু একজন মহান নেতাই নন, এমন সংকটের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখেছেন।” https://twitter.com/narendramodi/status/1248110109487591424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1248110109487591424&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-pm-narendra-modi-replies-to-donald-trump-after-he-thanks-india-for-clearing-export-of-hy-2208657 এদিন ট্রাম্পের টুইটের জবাবি টুইটে মোদী লেখেন, "মানবিকতার জন্য ভারতের যতটুকু সামর্থ্য সাহায্য করবে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে জিতব।" ট্রাম্পের ওই হুঁশিয়ারি আর ওষুধ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা শিথিলের সময়ের ফাঁকটাও এত স্বল্প ছিল যে ব্যঙ্গ-বিদ্রুপ-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কেউ বলেছিলেন, "দেড় মাস আগে ১০০ কোটি টাকা খরচ করে ট্রাম্পকে নমস্তে বলেছিলেন মোদী, এখন নতমস্তকে তাঁর আদেশ পালন করছেন।" কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, "বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বদলা নেওয়ার প্রসঙ্গ আসছে কী করে! ভারত নিশ্চয়ই এই বিপদের সময়ে অন্য দেশের পাশে দাঁড়াবে। কিন্তু আগে তো নিজের দেশ। তারপর অন্য কেউ।" যদিও ৪৮ ঘণ্টাও লাগল না সেই কূটনৈতিক উত্তেজনার পারদ নামতে। মোদীর প্রতি বিগলিত ট্রাম্প বার্তা দেওয়ার পর একসঙ্গে লড়াইয়ের পাল্টা বার্তা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রীও।

```